বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      ● ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
টঙ্গীতে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৯:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে মাছের ব্যবসার বিরোধকে কেন্দ্র করে দুই তরুণ উদ্যোক্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। 

বুধবার (২১ অক্টোবর) বিকালে এ ঘটনায় মরকুন মধ্যপাড়া নিজ বাস ভবনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। 

ভুক্তভোগী নাজমা বেগমের দাবি, তার ছেলেদের মাছের প্রজেক্ট দখলে নিতে পরিকল্পিতভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন বিএনপি নেতা নজরুল ও তার অনুসারীরা। বিএনপির পরিবার হয়েও তিনি স্বপরিবারে নির্যাতনের শিকার হচ্ছেন । 

তরুণ উদ্যোক্তা সোহান ও শুভর দাবি, লেখাপড়া শেষ করে মরকুন মেম্বার বাড়ি এলাকায় মাছের প্রজেক্ট শুরু করেন তারা। কিছুদিন যাবৎ সেই প্রজেক্টের পাশে আরেকটি প্রজেক্ট শুরু করেন স্থানীয় বিএনপি নেতা নজরুল ইসলাম। এরপর থেকে নানা অজুহাতে ঝামেলা সৃষ্টি করছিলেন তিনি। 

সম্প্রতি মাছের প্রজেক্টের পানির চাপ বৃদ্ধি পেলে দুই প্রজেক্টের মাঝের পানা (নেটের বেড়া) হেলে পড়ে। সেই পানা সংস্কার করতে গিয়ে পানির ভিতর গোপনে সুরঙ্গ তৈরি করে বিএনপি নেতার শ্রমিকরা। এতে করে শুভর প্রজেক্টের মাছ তার প্রজেক্টে চলে যাচ্ছিল। এ ঘটনা জানতে পেরে তাকে প্রজেক্টে ডাকেন দুই ভাই। মঙ্গলবার রাতে প্রজেক্টে গিয়ে এহেন চুরির বিষয় ধরা পরার পর তাদের সঙ্গে বাকবিতন্ডায় জরান নজরুল। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে পা পিছলে পড়ে আহত হন তিনি। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগী পরিবার।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  টঙ্গী   বিএনপি   নেতা   বিরুদ্ধে   সংবাদ   সম্মেলন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close