বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      ● ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
দশমিনায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৯:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গ্রাম বাংলার ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির ধারাবাহিকতা ধরে রাখতে পটুয়াখালীর দশমিনা উপজেলার নিবারণ কবিরাজ বাড়ি মন্দির কমিটির উদ্যোগে ঐতিহ্যবাহী নৌকাবাইচ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার কবিরাজবাড়ি সংলগ্ন পুকুরে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। আয়োজনকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ হাসান মৃধা। এ ছাড়া উপস্থিত ছিলেন দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্যসচিব শাহ আলম শানু, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল বশার প্রমুখ।

প্রধান অতিথির মাহমুদ হাসান মৃধা বলেন, ‘নৌকাবাইচ বাংলার আবহমান ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আয়োজন আমাদের গ্রামীণ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে ঐতিহ্যকে পরিচিত করে তোলে। আধুনিকতার প্রভাবে অনেক ঐতিহ্য হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। তাই স্থানীয়ভাবে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আয়োজন সমাজে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে। এ ধরনের উদ্যোগে স্থানীয় মানুষের অংশগ্রহণ বাড়লে সামাজিক বন্ধন আরও দৃঢ় হবে।’

গ্রামবাংলার ঐতিহ্য সংরক্ষণে আয়োজক সংগঠন ও স্থানীয় জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিনোদন ও লোকজ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ নৌকাবাইচ। নদীমাতৃক বাংলাদেশের মানুষের জীবনযাত্রা, আনন্দ-উৎসব ও সামাজিক বন্ধনের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছে এ আয়োজন। সময়ের পরিবর্তনে আধুনিক বিনোদনের নানা মাধ্যম জনপ্রিয় হলেও গ্রামীণ জনপদে নৌকাবাইচ এখনো মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে এবং নতুন প্রজন্ম গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে আরও গভীরভাবে পরিচিত হওয়ার সুযোগ পাবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  দশমিনা   ঐতিহ্যবাহী   নৌকাবাইচ   অনুষ্ঠিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close