বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      ● ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● থামছেই না শিশুমৃত্যুর মিছিল, হামে আরও পাঁচ প্রাণহানি      ● মানহীন বিশ্ববিদ্যালয়ের কারণে বাড়ছে উচ্চশিক্ষিত বেকার: রাষ্ট্রপতি      
দেশজুড়ে
ফটিকছড়িতে অজগর উদ্ধার, বনে অবমুক্ত
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৯:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় লোকালয় থেকে প্রায় ৮ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। 

বুধবার (২১ অক্টোবর) বিকালে উপজেলার সুয়াবিল ইউনিয়নের বারমাসিয়া দক্ষিণ হিন্দুপাড়ার একটি বাঁশঝাড় থেকে সাপটি উদ্ধার করে হাজারিখিল বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়।

বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাড়ার একটি বাঁশঝাড়ে অজগরটি দেখতে পান কয়েকজন। পরে খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। একপর্যায়ে প্রণজিৎ সেন, অমিত দে ও দুর্জয় দেওয়ানজীসহ স্থানীয়রা গ্রামবাসীর সহযোগিতায় সাপটি উদ্ধার করেন। পরে ‘ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’-র সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম জিল্লুর সঙ্গে যোগাযোগ করা হয়। তার সহযোগিতায় অজগরটিকে হাজারিখিল বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়।

এ সময় চট্টগ্রাম উত্তর বন বিভাগের হাজারিখিল রেঞ্জ কর্মকর্তা সিকদার আতিকুর রহমানসহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের হাজারীখিল রেঞ্জ কর্মকর্তা সিকদার আতিকুর রহমান বলেন, ‘রেসকিউ টিমের সদস্যরা অজগরটি উদ্ধার করে হাজারীখিল বনে নিয়ে আসেন। পরে সাপটিকে বনের গভীরে অবমুক্ত করা হয়েছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ফটিকছড়ি   অজগর   উদ্ধার   বন   অবমুক্ত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close