বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● শীর্ষ সন্ত্রাসীদের দৌরাত্ম্যে দিশেহারা ব্যবসায়ীরা      ● সৌহার্দ্য ও দেশপ্রেম জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্রীড়া : প্রধানমন্ত্রী      ● সৌদি আরবের তিন রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত      ● ঢাকা-সৌদি রুটের ১৩৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা      ● হাম উপসর্গে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০১০      ● ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩৬৪      ● টঙ্গীতে গ্যাস সিলিন্ডারের আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ      
দেশজুড়ে
নাঙ্গলকোটে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৯:৪৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুমিল্লার নাঙ্গলকোটে হোটেলে অতিরিক্ত ১০ মিনিট কাজ করাকে কেন্দ্র করে মালিকপক্ষ ও কর্মচারীর মধ্যে বিরোধের জেরে আদ্রা ও ভোলাইন গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় বাজারের বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

বুধবার (২১ অক্টোবর) রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত উপজেলার ভোলাইন বাজারে এ সংঘর্ষ চলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে দুই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহত ব্যক্তিরা নাঙ্গলকোট ও লাকসাম উপজেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোলাইন বাজারের ‘মায়ের দোয়া’ হোটেলের কর্মচারী ফারুককে (৩২) অতিরিক্ত ১০ মিনিট কাজ করতে বলাকে কেন্দ্র করে হোটেলের মালিকপক্ষের শিবলুর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শিবলু ফারুককে গরম তেল ছুড়ে মারেন বলে অভিযোগ রয়েছে। এতে ফারুকের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে ভোলাইন গ্রামের লোকজন হোটেলটিতে হামলা চালান এবং আদ্রা গ্রামের ব্যবসায়ীদের দোকানপাটে ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ায় পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে চলে যান।

সংঘর্ষে আদ্রা গ্রামের রঙু মিয়ার ছেলে বাক্‌প্রতিবন্ধী মনির (৩০) এবং হোটেলকর্মী ফারুকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

ভোলাইন বাজারের পথচারী আবুল হাশেম বলেন, ‘বাজার দিয়ে যাওয়ার সময় একটি বিষয়কে কেন্দ্র করে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। আতঙ্কে তিনি দৌড়ে পাশের একটি গাছের আড়ালে আশ্রয় নেন। এ সময় বাজারে গুলির শব্দ শুনে মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়ে যায়।’

নাম প্রকাশ না করার শর্তে আদ্রা গ্রামের কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, ভোলাইন গ্রামের পারভেজ ও চেয়ারম্যান পদপ্রার্থী সেলিমের নেতৃত্বে পিস্তলসহ দেশীয় অস্ত্র নিয়ে বাজারে হামলা চালানো হয়। এ সময় আদ্রা গ্রামের ব্যবসায়ীদের দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে তাদের দাবি। এ ঘটনার নিন্দা জানিয়ে তারা হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’


কেকে/সাশ 


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close