বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● শীর্ষ সন্ত্রাসীদের দৌরাত্ম্যে দিশেহারা ব্যবসায়ীরা      ● সৌহার্দ্য ও দেশপ্রেম জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্রীড়া : প্রধানমন্ত্রী      ● সৌদি আরবের তিন রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত      ● ঢাকা-সৌদি রুটের ১৩৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা      ● হাম উপসর্গে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০১০      ● ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩৬৪      ● টঙ্গীতে গ্যাস সিলিন্ডারের আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ      
দেশজুড়ে
গুরুতর অসুস্থ ভূমিমন্ত্রী, রামেকে চিকিৎসাধীন
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৯:৫৬ এএম আপডেট: ২২.১০.২০২৬ ৯:৫৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মো. মিজানুর রহমান মিনু।

তার অসুস্থতার খবর পেয়ে বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা থেকে রাতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে তাকে দেখতে যান। এ সময় তারা তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনায় দোয়া করেন।

বুধবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে যান রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসার সার্বিক বিষয়ে অবগত হন। পাশাপাশি তার দ্রুত আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চান।

এর আগে রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে যান রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা। তিনি ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে তার দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় তিনি মহান আল্লাহর কাছে মন্ত্রীর আরোগ্য ও সুস্থভাবে সবার মাঝে ফিরে আসার জন্য প্রার্থনা করেন।

এদিকে ভূমিমন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে যান রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রবিউল আলম (মিলু), মো. মাইনুল হক (হারু), দিপু সরকারসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাঁরা মন্ত্রীর আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

ভূমিমন্ত্রীর অসুস্থতার খবরে তার রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

তবে প্রতিবেদন লেখা পর্যন্ত ভূমিমন্ত্রীর অসুস্থতার কারণ, শারীরিক অবস্থার বিস্তারিত বিবরণ এবং চিকিৎসার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:   ভূমিমন্ত্রী মিনু   রামেকে চিকিৎসাধীন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close