বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      ● ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কারাবন্দি বিএনপি নেতার পরিবারের পাশে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১১:১৪ এএম আপডেট: ২২.১০.২০২৬ ১১:১৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কারাবন্দি বাবা বিএনপি নেতা মাহাবুর রশিদ রেন্টুর মুক্তির আকুতি জানিয়ে প্রধানমন্ত্রীর গাড়ির সামনে দাঁড়িয়েছিল তার দুই মেয়ে। তাদের আবেদন বিবেচনায় নিয়ে অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নির্দেশনায় পরিবারটিকে আর্থিক সহায়তা দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। পাশাপাশি কারাবন্দি নেতার আইনি সহায়তা নিশ্চিত করার আশ্বাসও দিয়েছেন তিনি।

বুধবার (২১ অক্টোবর) নগর ভবনে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সাক্ষাৎ করেন মাহাবুর রশিদ রেন্টুর স্ত্রী সৈয়দা দিলরুবা আফরোজ এবং তাদের দুই মেয়ে জারিন তাসনিম রাহি ও সাদিয়া তাহমিন মাহি। এ সময় তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন প্রশাসক। পরিবারের একজনের কর্মসংস্থানের ব্যবস্থার আশ্বাসও দেন তিনি।

মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে কারাবন্দি বিএনপি নেতার পরিবারের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী পরিবারটিকে সহযোগিতা করা হয়েছে। তাদের একজনের কর্মসংস্থানের ব্যবস্থা করার পাশাপাশি কারাগারে রেন্টুর আইনগত সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

মাহাবুর রশিদ রেন্টুর মেয়ে জারিন তাসনিম রাহি বলেন, প্রধানমন্ত্রী তাকে সিটি প্রশাসকের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন এবং পরিবারটির দায়িত্ব দিয়েছেন। বাবার মুক্তি না হওয়া পর্যন্ত তাকে কারাগারে যথাসম্ভব ভালো রাখার চেষ্টা করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রশাসক। ইতোমধ্যে সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর নির্দেশনা ও রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাসে কারাবন্দি নেতার পরিবার কিছুটা স্বস্তি পেয়েছে। পরিবারের সদস্যরা আশা করছেন, আইনি সহযোগিতার মাধ্যমে তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত হবে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  আর্থিক সহায়তা   প্রধানমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close