বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
দেশজুড়ে
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো ভূমিমন্ত্রীকে
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১:১৬ পিএম আপডেট: ২২.১০.২০২৬ ১:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা ৪৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে তাকে ঢাকায় নেওয়া হয়।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ভূমিমন্ত্রীকে বিমানবন্দরে নিয়ে যান পবা-মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে শফিকুল হক মিলন জানান, কয়েক দিন আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন মিজানুর রহমান মিনু। সেখানে তাকে দেওয়া ওষুধ ব্যবহারে কোনো ত্রুটি হয়ে থাকতে পারে। এতে তার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়। গত কয়েক দিন ধরে তাকে রক্ত দিতে হচ্ছিল।

তিনি আরও জানান, দুই দিন আগে প্রধানমন্ত্রী রাজশাহী সফরে এলে অসুস্থতা সত্ত্বেও ভূমিমন্ত্রীকে সেখানে উপস্থিত থাকতে হয়েছিল। এতে তার শারীরিক পরিশ্রম হয়। রাজশাহীর বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাকে নিয়মিত পর্যবেক্ষণে রাখছিলেন। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার পিজি হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকার বাসায় অসুস্থ হয়ে পড়েন মিজানুর রহমান মিনু। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। চিকিৎসকদের পরামর্শেই তাকে পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু দ্রুত সুস্থতার জন্য রাজশাহীবাসী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তার আরোগ্য কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন সংসদ সদস্য শফিকুল হক মিলনও।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  ভূমিমন্ত্রী   অসুস্থ   ঢাকায় স্থানান্তর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close