বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
দেশজুড়ে
সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নেত্রকোনায় কর্মরত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং আসামিদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) নেত্রকোনা প্রেসক্লাব সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সংগঠন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) আয়োজিত এ মানববন্ধন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী চলে। এতে সংগঠনের জেলা সম্পাদক এরশাদুল হক জনির সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এস এম জহীরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সম্পাদক শ্যামলেন্দু পাল, সাবেক সম্পাদক এম এম মুখলেছুর রহমান খান এবং সংগঠনের জেলা সভাপতি সুজাদুল ইসলাম ফারাস।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাতে সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় এ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, আলিফ হত্যার ঘটনায় তার স্ত্রী আনন্দিতা সাংমা দুর্গাপুর থানায় আটজন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close