বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
দেশজুড়ে
টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণের ঘটনায় দুইজনের মৃত্যু
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ২:৪০ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধের ঘটনায় স্বামী-স্ত্রী দুজনের মৃত্যু হয়েছে। 

বুধবার (২১ অক্টেবর) রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- মুদাফা মাস্টারপাড়া এলাকার লালচান মিয়া (৬০) ও তার স্ত্রী নাছিমা বেগম (৫০)। এ ঘটনায় তাদের মেয়ে তানিশাও (১৬) দগ্ধ হন। 

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে রান্নার প্রস্তুতির সময় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হন। তাদের মধ্যে লালচান মিয়া ও তার স্ত্রী নাছিমা বেগম চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে ঢামেকে মারা গেছেন।

উল্লেখ্য, বুধবার (২১ অক্টোবর) ভোরে রান্নার জন্য নাছিমা বেগম গ্যাসের চুলা জ্বালালে হঠাৎ বিস্ফোরিত হয়ে পুরো রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় নাছিমা বেগম, তার স্বামী লালচান মিয়া এবং মেয়ে তানিশা দগ্ধ হয়ে গুরুতর আহত হন। তাদের ডাকচিকৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠান।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close