বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
দেশজুড়ে
চুয়াডাঙ্গা জেলা কারাগারে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৩:০৫ পিএম
মৃত কয়েদি আনোয়ার হোসেন ওরফে ইংরেজ।

মৃত কয়েদি আনোয়ার হোসেন ওরফে ইংরেজ।

চুয়াডাঙ্গা জেলা কারাগারে আটক সাজাপ্রাপ্ত কয়েদি আনোয়ার হোসেন ওরফে ইংরেজ (৬০) চিকিৎসাধীন অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মারা গেছেন।

বুধবার (২১ অক্টোবর) রাত ১১টা ৫৫ মিনিটে তার মৃত্যু হয়। এর আগে, রাত ১১টা ৫ মিনিটে বুকে ব্যথা অনুভব করলে তাকে কারাগার থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।

মৃত আনোয়ার হোসেন ওরফে ইংরেজ চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্রপুর স্কুলপাড়ার মৃত আমিরুল ইসলামের ছেলে ও শংকরচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। তার কয়েদি নম্বর ৪০৭০/এ নিয়ে কারাগারে ছিলেন।

গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে একটি মারামারির মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত হয়ে তিনি চুয়াডাঙ্গা জেলা কারাগারে আসেন।

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার ওয়াহিদ মাহমুদ রবিন জানান, জেলা কারাগারে আটক কয়েদি আনোয়ার হোসেন ২১ অক্টোবর রাত ১১টা ৫ মিনিটে বুকে ব্যাথা নিয়ে সদর হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ৫৫ মিনিটে তার মৃত্যু হয়। তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে ভিসেরা রিপোর্ট করা হয়েছে। ভিসেরা রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

কারাগার সূত্রে জানা যায়, তিনি উচ্চ রক্তচাপ (এইচটিএন) ও ইস্কেমিক হার্ট ডিজিজে (আইএইচডি) আক্রান্ত ছিলেন। গত ১৭ অক্টোবর থেকে কারা হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ২১ অক্টোবর রাত ১১টা ৫ মিনিটে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। 

চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেল সুপার গোলাম দস্তগীর জানান, পেনাল কোডের ৩২৪ ধারার একটি মামলায় আদালত আনোয়ার হোসেনকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। এরপর ৩০ সেপ্টেম্বর ২০২৬ তিনি চুয়াডাঙ্গা জেলা কারাগারে আসেন।

বিধি অনুযায়ী, সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  চুয়াডাঙ্গা   জেলা কারাগার   কয়েদির মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close