বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
রাজনীতি
আওয়ামী লীগের সাথে বিএনপির সংশ্লিষ্টতার কোনো প্রমাণ নেই : রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৩:৩০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আওয়ামী লীগের সাথে বিএনপির সংশ্লিষ্টতার কোনো প্রমাণ নেই বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। 

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ সচেতনামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এই দাবি করেন। 

অনুষ্ঠানে 

রুহুল কবির বলেন, ‘আওয়ামী লীগ ছিল এক অপপ্রচারকারী দল। তাদের সঙ্গে যুক্ত হয়েছে গুপ্ত দল। গুপ্তদের সঙ্গে অপপ্রচারে কেউ পারছে না।’  

‘জামায়াতে ইসলামীর সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রমাণ রয়েছে। তারা আওয়ামী লীগকে প্রথম ক্ষমা করেছিল।’ 

গুপ্তদের আচরণ সবসময় একই দাবি করে রুহুল কবির বলেন, ‘বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার কোন প্রমাণ নেই।’ 

‘নির্বাচনি ইশতেহারে ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছিল। সেই ফ্যামিলি কার্ড বিতরণের কারণে ৫ শতাংশ দারিদ্র্য কমে আসবে।’ 

দুর্গোৎসব নিয়ে রুহুল কবির বলেন, ‘সরকারের আন্তরিকতা ও নিষ্ঠার কারণে সারা দেশে শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এতে বিদেশিরাও অংশ নিয়েছেন।’

ডেঙ্গু প্রতিরোধে রাজধানীতে ব্যাপকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলছে বলেও জানান রুহুল কবির।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আওয়ামী লীগের সাথে বিএনপি   সংশ্লিষ্টতা   প্রমাণ   রিজভী  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close