বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
দেশজুড়ে
প্রতিমা বিসর্জন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৩:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দুধ বাজার নদীর ঘাটে হিন্দু সম্প্রদায়ের দুই পক্ষের প্রতিমা বিসর্জন নিয়ে সংঘর্ষের ঘটনায় নারী ও পুরুষসহ ১০ জন আহত হয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত তিনটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত তিন ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স ও একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।  

স্থানীয় সূত্রে জানা যায়, ঐতিহ্যবাহী ভাঙ্গা বাজার চালপট্টি হরিমন্দির যুব সংঘের উদ্যোগে এবং কুমারপট্টি তরুণ সংঘের উদ্যোগে ৫০ হাত দূরত্বে পাশাপাশি দুটি পূজা মন্ডপে শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হয়। রাতে প্রথমে হরি মন্দির যুব সংঘের লোকজন প্রতিমা বিসর্জন দিতে নদীর ঘাটে গেলে কিছুক্ষণ পর কুমারপট্টির তরুণ সংঘের লোকজনও  প্রতিমা বিসর্জন দিতে যায়। এ সময় প্রতিমা রাখা নিয়ে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি এবং একপর্যায়ে কুমার পুট্টি তরুন সংঘের ২০-৩০ জন লোক লাঠিসোটা নিয়ে হরিমন্দির যুব সংঘের লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। 

হামলায় হরি মন্দির যুব সংঘের সভাপতি তপন দাসসহ ১০ জন নারী-পুরুষ আহত হয়। ঘটনার পর তরুণ সংঘের লোকজন গা ঢাকা দিয়েছে। এ ঘটনায় হরিমন্দিরের সভাপতি স্বপন দাসসহ তার স্ত্রী, ভাই এবং ১০-১২ জন লোক আহত হয়েছে বলে জানান তিনি।
 
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, ‘সংবাদ পেয়ে রাতে ঘটনা স্থলে উপস্থিত হই এবং উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করি। তবে এ বিষয়ে  অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ভাঙ্গা   প্রতিমা   বিসর্জন   সংঘর্ষ   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close