বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      ● ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধীদের পরিচর্যায় কেয়ারগিভার্স প্রশিক্ষণ
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৪:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পরিচর্যায় দুই দিনব্যাপী ‘কেয়ারগিভার্স’ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮ জন পুরুষ ও ১২ জন নারী অংশগ্রহণ করছেন। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টায় প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থার (পিপিকেএস) আয়োজনে পৌর শহরের খেজুরতলা এলাকায় এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়।

প্রশিক্ষণে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের দৈনন্দিন যত্ন ও পরিচর্যা, ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, নিরাপত্তা নিশ্চিত করা, চলাফেরায় সহায়তা প্রদান, সুষম ও পুষ্টিকর খাবার পরিবেশন, পোশাক পরিধান ও পরিবর্তনে সহযোগিতা এবং মানসিক সমর্থন প্রদান বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা বিনিময় করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

রংপুরের সরকারি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজিষ্ট (ডিএমটি), ফিজিওথেরাপিষ্ট নূর মোহাম্মদ প্রশিক্ষণ পরিচালনা করবেন। উদ্বোধন করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট গাজী আমিন উল্যা, চরপলোয়ান জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন এবং প্রবাসী সাইফুল আলম রেজা। সঞ্চালনা করেন প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুল ইসলাম রিংকু।

সাইফুল ইসলাম রিংকু বলেন, ‘এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পরিচর্যায় আরও দক্ষ ও সচেতন হয়ে উঠবেন। পাশাপাশি পরিবার ও সমাজে তাদের প্রতি সম্মান, সহমর্মিতা, মানবিক আচরণ এবং অধিকারভিত্তিক দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমাদের দৃঢ় প্রত্যাশা। পর্যায়ক্রমে অনুরূপ প্রশিক্ষণ ইউনিয়ন ভিত্তিকও আয়োজন করা হবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রায়পুর   প্রবীণ   প্রতিবন্ধী   পরিচর্যা   কেয়ারগিভার্স   প্রশিক্ষণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close