বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
দেশজুড়ে
কাউনিয়ায় ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৪:১৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রংপুরের কাউনিয়া উপজেলায় নানার বাড়ির পাশে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে খাইরুল ইসলাম নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার সারাই ইউনিয়নের সারঙ্গপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খাইরুল ওই এলাকার বুলবুল মিয়া ও খাদিজা বেগম দম্পতির ছেলে।

সারাই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে শিশুটি নানার বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলনা গাড়ি নিয়ে খেলছিল। একপর্যায়ে খেলনা গাড়িটি বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। স্বজনদের অগোচরে সেটি তুলতে গিয়ে পানিতে ডুবে যায় খাইরুল।

কিছুক্ষণ পর স্বজনরা শিশুটিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবার পানিতে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন তাঁরা।

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। বাড়ির পাশের ডোবায় পড়ে যাওয়া খেলনা গাড়ি তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।


কেকে/সাশ 


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close