বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      ● ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
অর্থাভাবে অনিশ্চিত শিমুলের ক্যান্সার চিকিৎসা, বাঁচার আকুতি
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৪:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর পৌর সদরের খামারনাচকৈড় মহল্লার প্রয়াত প্রবীণ সাংবাদিক আত্হার হোসেন ও মোছা. খুশি বেগমের ছোট ছেলে আশিক বিল্লাহ শিমুল (২৮) কোলন ক্যান্সারে আক্রান্ত। অর্থাভাবে বর্তমানে তার চিকিৎসা অনিশ্চিত হয়ে পড়েছে।

গত ৬ অক্টোবর রাজশাহীতে প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে শিমুলের মলদ্বারের টিউমার (কোলন ক্যান্সার) অপারেশন করা হয়। আগামী ২৭ অক্টোবর থেকে ২১ দিন পরপর তাকে সাত থেকে আটটি কেমোথেরাপি দিতে হবে। প্রতিটি কেমোথেরাপির জন্য ২৫ হাজার টাকা হিসাবে এ চিকিৎসায় প্রায় দুই লাখ টাকা প্রয়োজন।

বাঁচার আকুতি জানিয়ে শিমুল বলেন, “টাকার কাছে হার মেনে যাচ্ছি। যা সম্বল ছিল, এই মরণব্যাধির চিকিৎসায় সব শেষ। তবুও আশায় আছি, আল্লাহ সহায় হোন।”

কেমোথেরাপি শেষ হলে শিমুলের দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হবে। প্রথম অপারেশনের খরচ তার পরিবার ও শ্বশুরবাড়ির লোকজন ঋণ করে জোগাড় করেছেন।

শিমুলের সংসারে স্ত্রী ছাড়াও রয়েছে এক বছর বয়সী শিশুকন্যা ফিহা ও ১০ বছরের সিজা। তিনি স্থানীয় চাঁচকৈড় বাজারের একটি প্রসাধনীর দোকানে মাসিক আট হাজার টাকা বেতনে কর্মচারী হিসেবে কাজ করতেন। ক্যান্সার শনাক্ত হওয়ার পর সেই কাজও বন্ধ হয়ে গেছে। নিজের কোনো জায়গাজমিও নেই তার।

সহায়-সম্বলহীন শিমুলের চিকিৎসার ব্যয় বহন করা পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। সুস্থ হওয়ার আশা থাকলেও অর্থের অভাবে থমকে আছে তাঁর চিকিৎসা। জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে আর্থিক সহায়তা কামনা করেছেন তিনি।

শিমুলের চিকিৎসায় সহায়তা পাঠানোর জন্য তার পরিবারের পক্ষ থেকে নিচের হিসাব নম্বর ও বিকাশ নম্বর দেওয়া হয়েছে।

সোনালী ব্যাংক হিসাব নম্বর: ৪৯০৬৪০১০২৬০০৯

বিকাশ নম্বর: ০১৭৭৬৫৯৫৯৩৪


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  মানবিক আবেদন   ক্যান্সার   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close