বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আগামী ১০ বছরেরও হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার      ● প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্য, যুবক আটক      ● শীর্ষ সন্ত্রাসীদের দৌরাত্ম্যে দিশেহারা ব্যবসায়ীরা      ● সৌহার্দ্য ও দেশপ্রেম জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্রীড়া : প্রধানমন্ত্রী      ● সৌদি আরবের তিন রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত      ● ঢাকা-সৌদি রুটের ১৩৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা      ● হাম উপসর্গে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০১০      
দেশজুড়ে
নেত্রকোণা সীমান্তে সাড়ে ৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৪:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নেত্রকোণা সীমান্তে পৃথক পাঁচটি অভিযান চালিয়ে ভারতীয় মদ, কম্বল, কয়লা, প্রসাধনসামগ্রী ও বাংলাদেশি মাছ জব্দ করেছে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পরিচালিত এসব অভিযানে জব্দ করা মালামালের মোট সিজার মূল্য ৪ লাখ ৫৩ হাজার ৭৫০ টাকা।

বিজিবি সূত্র জানায়, সেক্টর সদর দপ্তর ময়মনসিংহের আওতাধীন নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক ও চোরাচালানবিরোধী এসব অভিযান পরিচালনা করে।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে পাঁচগাঁও বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১১৮১/৯-এস-এর কাছাকাছি সন্ন্যাসীপাড়া এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৪২ বোতল ভারতীয় মদ জব্দ করে। উদ্ধার করা মদ নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে।

একই দিন রাতে বিজয়পুর বিওপির টহল দল জংখল এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৫ হাজার ৫৫০ টাকা মূল্যের ৩৫টি ভারতীয় কম্বল ও ৬৫ বোতল (প্রতিটি ৫০০ মিলিলিটার) কিউকারপিন তেল জব্দ করে। এসব মালামাল নেত্রকোণা কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর ৬টার দিকে বিজয়পুর বিওপির আরেকটি দল সোমেশ্বরী নদী থেকে ৭৪ হাজার টাকা মূল্যের ৩ হাজার ৪০০ কেজি ভারতীয় কয়লা ও ৩০০টি মুলিবাঁশ জব্দ করে। কয়লা কাস্টমস অফিসে এবং বাঁশ বিজয়পুর বনবিট অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ছাড়া বৃহস্পতিবার সকালে নলুয়াপাড়া বিওপির টহল দল টিলাপাড়া এলাকা থেকে ১ লাখ টাকা মূল্যের ২০টি ভারতীয় কম্বল জব্দ করে। একই সময়ে বিজয়পুর বিওপির একটি দল পশ্চিম বিজয়পুর এলাকা থেকে সীমান্ত দিয়ে পাচারের সময় ১১ হাজার ২০০ টাকা মূল্যের ৭০ কেজি বাংলাদেশি মাছ জব্দ করে। এসব মালামালও নেত্রকোণা কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  চোরাই পণ্য জব্দ   নেত্রকোনা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close