বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
দেশজুড়ে
প্রতিমা বিসর্জন শেষে নদীতে নিখোঁজ যুবক, ২৩ ঘণ্টায়ও সন্ধান মেলেনি
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৪:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে বংশাই নদীতে পড়ে বিজয় চন্দ্র কোচ (২০) নামে যুবক নিখোঁজ হয়েছেন।

নিখোঁজের ২৩ ঘণ্টা পেরিয়ে গেলেও বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ বিজয় চন্দ্র কোচ সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ধোপারচালা গ্রামের ফনিন্দ্র চন্দ্র কোচের ছেলে। তাঁকে উদ্ধারে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একজন ডুবুরি অভিযান চালাচ্ছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২১ অক্টোবর) বিকেল ৫টার দিকে পাশের কালিহাতী উপজেলার রতনগঞ্জ এলাকায় বংশাই নদীতে প্রতিমা বিসর্জন দিয়ে বিজয় চন্দ্রসহ প্রায় ৪০ জনের একটি দল ইঞ্জিনচালিত নৌকায় বাড়ি ফিরছিলেন। স্থানীয়দের দাবি, নৌকার ছাদে উচ্চ শব্দে গান বাজিয়ে মদ্যপ অবস্থায় তারা নাচানাচি করছিলেন।

নৌকাটি বংশাই নদীর দুলশিমুল এলাকায় পৌঁছালে হঠাৎ নদীতে পড়ে যান বিজয়। এ সময় তিনি সাঁতরে তীরে ওঠার চেষ্টা করেন। তবে নদীর পাড়ের ঝোপঝাড়ের কাছে গিয়ে পানিতে ডুবে যান তিনি। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা জুবায়ের শিকদার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস, থানা-পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা বুধবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে টাঙ্গাইল থেকে আসা একজন ডুবুরি উদ্ধার অভিযান চালাচ্ছেন। ডুবুরির সংখ্যা বাড়ানো হলে নিখোঁজ যুবককে খুঁজে পেতে সুবিধা হতো বলে তিনি মনে করেন।

সখীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার সবুজ হোসেন বলেন, “আমাদের এখানে ডুবুরি ইউনিট নেই। এ কারণে টাঙ্গাইল থেকে ডুবুরি এসে উদ্ধার অভিযান পরিচালনা করছেন। সখীপুর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযানের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন।”


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  নিখোঁজ যুবক   টাঙ্গাইল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close