বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
দেশজুড়ে
সুন্দরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, টাকাসহ ছয় যুবক গ্রেপ্তার
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৪:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ৮ হাজার ৭০০ টাকা, দুইটি মোবাইল ফোন, প্লেয়িং কার্ডসহ জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৫-৬জন পালিয়ে গেছে।
 
বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভেষশীর বিলে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামের মো. মনারুল ইসলাম (৩৭), মো. জহুরুল ইসলাম (২৭), পরিমল চন্দ্র দাস (৩৫), মোহাম্মদ লাল মিয়া মিস্ত্রি (৩৫), মো. নুর আলম (২৬) ও মো. নান্নু মিয়া (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে ভেষশীর বিলে আব্দুস সোবানের পুকুরপাড়ে এ অভিযান চালানো হয়। উপপরিদর্শক (এসআই) মো. কামাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের দলটি ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় ছয়জনকে আটক করা হয়। বাকিরা রাতের অন্ধকারে পালিয়ে যান।
 
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার কথা স্বীকার করেছেন। পরে ঘটনাস্থল থেকে নগদ টাকা, মোবাইল ফোন, প্লেয়িং কার্ড ও জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
 
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, ‘এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’-এর ১৫ ধারায় মামলা হয়েছে। গ্রেপ্তার ছয়জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। জুয়া প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সুন্দরগঞ্জে জুয়ার আসর   পুলিশের হানা   টাকা যুবক গ্রেপ্তার   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close