বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
দেশজুড়ে
রাজশাহীতে দুই কুখ্যাত মাদক কারবারি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৬:১৯ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজা ও  ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) রাত পৌনে ১১টা থেকে রাত দেড়টা পর্যন্ত কাটাখালী থানার এমাদপুর গ্রামে পৃথক দুই বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

অভিযানে তাদের বসতবাড়ি থেকে ৩৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১১ লাখ ৬৩ হাজার ৩৭০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন মো. আবুল কালাম আজাদ ও মানিক। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর মাদক কারবারি মো. মানিক ইসলাম (৪৪) কৌশলে পালিয়ে যায়। তারা সকলেই নগরীর কাটাখালি থানার এমাদপুর গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মো. গাজিউর রহমান।

তিনি জানান, বুধবার রাতে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত দেড়টার দিকে কাটাখালী থানার এমাদপুর গ্রামে মানিকের বসতবাড়িতে অভিযান চালিয়ে বসতবাড়ির টাইলসের নিচে ড্রাম দিয়ে তৈরি একটি গোপন গোডাউন থেকে ব্যাগে লুকিয়ে রাখা ৩৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট একটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ১১ লাখ ৬৩ হাজার ৯৬০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তার মানিক ইসলাম দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকের কারবার চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে ইতিপূর্বে অস্ত্র ও মাদক আইনে মোট ৮টি মামলা রয়েছে। পাশাপাশি অপর আবুল কালাম আজাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি মাদক মামলা রয়েছে।

এ ব্যপারে গ্রেপ্তারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   কুখ্যাত   মাদক   কারবারি   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close