বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
দেশজুড়ে
ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৭:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সম্পত্তির লোভে রোজিনা খাতুন (৫৫) নামের নারীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তার স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে স্বজন ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১২টার দিকে ভাঙ্গুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নিহতের ভাই দেলোয়ার হোসেন এ হত্যাকাণ্ডের অভিযোগ তুলে ধরেন। 

সংবাদ সম্মেলনে দেলোয়ার হোসেন অভিযোগ করেন, ভাঙ্গুড়া উপজেলার চর-ভাঙ্গুড়া খাঁপাড়ায় নিজ বাড়িতে একা বসবাস করতেন তার বোন রোজিনা খাতুন। গত ১৭ অক্টোবর রাতে তার ভাসুর এনামুল হক, ভাতিজা রাশিদুল ইসলাম রাসেল, রাজিবুল ইসলাম, সুফিয়া খাতুন শাপলা ও শাহাজুল ইসলাম নান্নু বাড়িতে ঢ়ুকে তাকে শ্বাসরোধে হত্যা করেন। পরে গলায় রশি পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ করেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়।

নিহতের ভাইয়ের দাবি, জমি লিখে দেওয়ার জন্য অভিযুক্তরা বিভিন্ন সময় রোজিনা খাতুনকে চাপ দিতেন। জমি লিখে না দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। 

এদিকে ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেছেন বলে দাবি করেন নিহতের স্বজনরা। মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা এবং তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন দেলোয়ার হোসেন। 

এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পরে নিহতের গ্রাম চরভাঙ্গুড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার সাধারণ মানুষ অংশ নিয়ে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ভাঙ্গুড়া   হত্যা   অভিযোগ   সংবাদ   সম্মেলন   মানববন্ধন   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close