বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২      ● সাজেকে অবরোধকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য আহত      ● সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে : আইএসপিআর      ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৩২      ● আগামী ১০ বছরেরও হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার      ● প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্য, যুবক আটক      ● শীর্ষ সন্ত্রাসীদের দৌরাত্ম্যে দিশেহারা ব্যবসায়ীরা      
দেশজুড়ে
কেশবপুরের কৃতি সন্তান রেজাউল করিম আর নেই
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৭:৫৮ পিএম
উপপরিচালক (প্রশাসন) রেজাউল করিম। ছবি: প্রতিনিধি

উপপরিচালক (প্রশাসন) রেজাউল করিম। ছবি: প্রতিনিধি

যশোরের কেশবপুর উপজেলার কৃতি সন্তান উপপরিচালক (প্রশাসন) রেজাউল করিম আর নেই।

বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে মুন্সিগঞ্জে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

তার মৃত্যুর খবরে সহকর্মীসহ সর্বস্তরের মানুষ তাকে শেষ বারের মত দেখার জন্য ঢাকা ও গ্রামের বাড়িতে উপস্থিত হন। মৃত্যুকালে মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। 

তার প্রথম জানাজা ঢাকায় ও দ্বিতীয় জানাজা জোহর নামাজবাদ চাঁদডাঙ্গা শ্রীফলার মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন করা হয়। 

দ্বিতীয় দফায় জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সহকর্মীবৃন্দ, কেশবপুরের সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলী, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব  আবুল হোসেন আজাদ, উপজেলার বিএনপির সহসভাপতি কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, ফিরে দেখা এসএসসি-৯১ বন্ধু মহলসহ কেশবপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  কেশবপুর   কৃতি   সন্তান   মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close