বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২      ● সাজেকে অবরোধকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য আহত      ● সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে : আইএসপিআর      ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৩২      ● আগামী ১০ বছরেরও হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার      ● প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্য, যুবক আটক      ● শীর্ষ সন্ত্রাসীদের দৌরাত্ম্যে দিশেহারা ব্যবসায়ীরা      
দেশজুড়ে
ধামইরহাটে নাচে-গানে কারাম উৎসব উদযাপন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৮:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁর ধামইরহাট উপজেলায় উৎসবমুখর পরিবেশে ঢাক-ঢোলের তালে তালে নাচ-গান আর নানান আয়োজনের মাধ্যমে ঐতিহ্যবাহী কারাম উৎসব উদ্যাপন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকালে উপজেলার খেলনা ফুটবল মাঠে গোপীরামপুর উরাও ছাত্র-ছাত্রী ও গ্রামবাসির আয়োজনে ২১তম ঐতিহ্যবাহী কারাম উৎসব অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মানুষদের উৎসবস্থল পরিণত হয় আনন্দ-উচ্ছাসের মিলনমেলায়। নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য ও শিকড়কে ধারন করে আয়োজিত এ কারাম উৎসবে মেতে ওঠেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ। 

খেলনা কারাম উৎসব কমিটির সভাপতি রুবেল টপ্প্যুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভীন পলি, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কেএম লায়েক আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম রাঙ্গা, যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব আলম, হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি মহেষ পাল প্রমুখ। 

পরিশেষে কারাম উৎসবে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ধামইরহাট   নাচ   গান   কারাম   উৎসব   উদযাপন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close