বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
দেশজুড়ে
বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৩
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৮:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

অনলাইনে বেশি লাভের প্রলোভন দেখিয়ে অর্থ সংগ্রহ ও অবৈধ ডিজিটাল লেনদেনের অভিযোগে বগুড়ায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি মুঠোফোন ও পাঁচটি সিম কার্ড জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর চারটার দিকে বগুড়া শহরের কলোনি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাজিম উদ্দিন (৪২), ওবায়দুর রহমান (৪০) ও নুরুল ইসলাম (৪১)। তাদের মধ্যে নাজিম উদ্দিন ও ওবায়দুর রহমানের বাড়ি শাজাহানপুর উপজেলায়। নুরুল ইসলামের বাড়ি বগুড়া সদর উপজেলায়। এ সব তথ্য নিশ্চিত করেন বগুড়া ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার।

ডিবি পুলিশ জানায়, একটি চক্র অনলাইন প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলে দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করত। পরে ওই অ্যাকাউন্টে বড় অঙ্কের অর্থ জমা রাখলে বেশি লাভের প্রলোভন দেখিয়ে আরও টাকা নেওয়া হতো। এভাবে চক্রটি অবৈধ ডিজিটাল আর্থিক লেনদেন করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তারের পর আসামিদের ব্যবহৃত মুঠোফোন পরীক্ষা করে বিভিন্ন নামের অনলাইন অ্যাপ্লিকেশনে লেনদেনের তথ্য পাওয়া গেছে। মুঠোফোনগুলোতে একাধিক জিমেইল অ্যাকাউন্টও ছিল। এসব তথ্যের ভিত্তিতে চারটি মুঠোফোন ও পাঁচটি সিম কার্ড জব্দ করা হয়।

ডিবির ওসি ইকবাল বাহার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অনলাইন প্রতারণা ও অবৈধ ডিজিটাল লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে।’

কেকে/এআই 


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   অনলাইন   প্রতারণা   অভিযোগ   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close