বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
দেশজুড়ে
ফটিকছড়িতে ঝোপঝাড়ে মিলল সদ্যভূমিষ্ঠ নবজাতক শিশু
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৮:৫৩ পিএম আপডেট: ২২.১০.২০২৬ ৮:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাশের ঝোপ থেকে এক নবজাতক মেয়ে শিশুকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর পাইন্দং এলাকার আমতলে শিশুটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর মহাসড়কের পাশে ঝোপঝাড়ে শিশুটিকে পড়ে থাকতে দেখেন পথচারী ও স্থানীয় লোকজন। পরে সেখানে লোকজন জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রাজা বলেন, ‘রাস্তার পাশে শিশুটিকে পড়ে থাকতে দেখে আমরা এগিয়ে যাই। শিশুটিকে দেখে মনে হয়েছে, তার বয়স একদিনও হয়নি। এ অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখে আমরা দ্রুত পুলিশকে খবর দিই।’

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ‘স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেছে। নবজাতকটি বর্তমানে পুলিশি হেফাজতে নিরাপদে রয়েছে।’ 

ওসি আরও বলেন, ‘শিশুটিকে কে বা কারা মহাসড়কের পাশে ফেলে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ফটিকছড়ি   ঝোপঝাড়   সদ্যভূমিষ্ঠ   নবজাতক   শিশু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close