বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
দেশজুড়ে
রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ গ্রেপ্তার ২০
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৯:১৫ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজশাহী নগরীতে পৃথক অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানা ও ডিবি পুলিশের নিয়মিত কার্যক্রমে গত ২৪ ঘণ্টায় মাদক ব্যবসায়ীসহ নানা অপরাধের অভিযোগে ২০ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মো. গাজিউর রহমান।

তিনি জানান, বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে বেলপুকুর থানা পুলিশ ভড়ুয়াপাড়া গ্রাম থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আশাদুলকে (২৭) গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের মো. সাদেকের ছেলে। তার বিরুদ্ধে বেলপুকুর থানায় পূর্বে আরও ৩টি মাদক মামলা রয়েছে।

একই দিন রাত পৌনে ১১টার দিকে নগরীর বোয়ালিয়া থানা পুলিশ খরবোনা নদীর ধার রমনা পট্টি এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ খরবোনা নদীর ধার (বাজে কাজলা) এলাকার মো. নজরুল ইসলাম নজুর ছেলে মো. রনি (৩৬) এবং মো. মিনালের ছেলে মো. সেন্টুকে (৩১) গ্রেপ্তার করে।

এর আগে সকাল ৭টার দিকে রাজপাড়া থানা পুলিশ সিটি বাইপাস মোড় এলাকা থেকে মো. ওয়াজাতুল্লাহ ওয়াস্তিকে (২৬) গ্রেপ্তার করে। হেতেমখাঁ লিচুবাগান এলাকা থেকে ৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আইনুল ইসলাম। বর্তমানে সে নতুন বিলসিমালা বন্ধগেট এলাকায় বসবাস করে।

এ ছাড়াও নগরীর বিভিন্ন থানা পুলিশের অভিযানে মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মাদক মামলায় ৪ জন, ওয়ারেন্টভুক্ত আসামি ৫ জন এবং অন্যান্য অপরাধমূলক মামলায় ৭ জন রয়েছেন। সকল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ অন্যান্য আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সকল আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   পুলিশ   অভিযান   মাদক   কারবারি   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close