বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
দেশজুড়ে
শ্রীপুরে তালাবদ্ধ কক্ষে মিলল যুবকের লাশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৯:২০ পিএম
মো. আশিক (২৬)। ছবি: প্রতিনিধি

মো. আশিক (২৬)। ছবি: প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় তালাবদ্ধ কক্ষ থেকে মো. আশিক (২৬) নামের যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের জঙ্গলিয়াপাড়া এলাকায় ফজলুল হকের বহুতল ভবনের নিচতলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

কয়েক দিন ধরে কক্ষটি তালাবদ্ধ ছিল। বাড়িতে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি সামনে আসে। আশিকের মৃত্যু কীভাবে হয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য।

আশিক ময়মনসিংহের ভালুকা উপজেলার খাইরুয়ালী গ্রামের কাদির শেখের ছেলে। পেশায় টাইলস মিস্ত্রি। আশিক, তার স্ত্রী ও পাঁচ বছর বয়সী ছেলেকে নিয়ে ওই বাড়িতে ভাড়া থাকতেন।

বাড়ির মালিক ফজলুল হক জানান, পূজার ছুটিতে তিনি গ্রামের বাড়িতে গিয়েছিলেন। এ সময় আশিকের কক্ষটি তালাবদ্ধ দেখে ভেবেছিলেন, তারা হয়তো গ্রামের বাড়িতে গেছেন। বৃহস্পতিবার সকালে বাড়িতে দুর্গন্ধ ছড়িয়ে পড়তে শুরু করে। দুপুরের দিকে দুর্গন্ধ বাড়লে এর উৎস খুঁজতে গিয়ে কক্ষের জানালা দিয়ে ভেতরে আশিকের মরদেহ দেখতে পান । পরে পুলিশকে খবর দেন।

নিহতের বাবা কাদির শেখ জানান, কয়েক দিন আগে স্ত্রীর সঙ্গে আশিকের ঝগড়া হয়। এরপর স্ত্রী সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। পাঁচ দিন আগে ছেলের সঙ্গে তার সর্বশেষ কথা হয়েছিল। এরপর বৃহস্পতিবার ছেলের মৃত্যুর খবর পান তিনি।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) উবায়দুল হক বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  শ্রীপুর   তালাবদ্ধ   কক্ষ   যুবক   লাশ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close