বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত       ● পিএইচপির ত্রুটির পর হ্যাকিংয়ের চেষ্টা কয়েক লাখ ছাড়াল      ● প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে কূটনীতিতে নতুন মোড়      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২      ● সাজেকে অবরোধকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য আহত      ● সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে : আইএসপিআর      ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৩২      
দেশজুড়ে
ধামইরহাটে অসুস্থ যুবদল নেতাকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুলের চিকিৎসা সহায়তা
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১০:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে অসুস্থ যুবদল নেতার চিকিৎসা সেবার দায়িত্ব নিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আখরাজুল ইসলাম চৌধুরী। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার ৭ নম্বর ইসবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হেলাল হোসেনকে আর্থিক সহায়তা দেন আখরাজুল ইসলাম।

প্রায় ৬ মাস পূর্বে নওগাঁ জেলা বিএনপির মিটিং থেকে ফেরার পথে মোটরসাইকেলে সড়ক দুর্ঘটনার শিকার হন হেলাল হোসেন। এতে তার পায়ের হাড়-গোড় ভেঙ্গে যায়। পরপর দুই বার অপারেশন করার পরও উন্নত চিকিৎসার অভাবে সে বিছানায় শয্যাশায়ী। 

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দৃষ্টিগোচর হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ধামইরহাটে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আখরাজুল ইসলাম চৌধুরী বৃহস্পতিবার বিকেলে তার বাড়িতে গিয়ে আর্থিক সহায়তা দেন এবং ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে চিকিৎসার দায়িত্ব নেনন। 

এ সময় উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মো. আবির হাসান মিলন, উমার ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহেল হোসেন সুমন, নওগাঁ জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তুষার হোসেন ফিরোজ, ইসবপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হুমায়ন কবির মুছা, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম মিঠু, ধামইরহাট পৌর ছাত্রদলের আহ্বায়ক সাইদ বিন জাবেদ, ইসবপুর ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক মামুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আর্থিক সহায়তা ও উন্নত চিকিৎসার খবর পেয়ে আবেগে আপ্লুত হয়ে হেলাল হোসেন বলেন,‘প্রধানমন্ত্রী আমার মত একজন ওয়ার্ডের যুবদল নেতাকে চিকিৎসার নির্দেশানা দিয়ে প্রমাণ করেছেন তিনি কর্মী বান্ধব নেতা, জনগণের নেতা। আমি তার দীর্ঘায়ু কামনা করছি। এছাড়াও স্থানীয়ভাবে আমাকে যে সহযোগিতায় করা ধামইরহাট উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ধামইরহাটে অসুস্থ যুবদল নেতা   উপজেলা চেয়ারম্যান প্রার্থী   আখরাজুলের চিকিৎসা সহায়তা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close