শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৪৩০ রানের পাহাড় গিলে ইংল্যান্ডকে কাঁদাল লঙ্কানরা      ● দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত       ● পিএইচপির ত্রুটির পর হ্যাকিংয়ের চেষ্টা কয়েক লাখ ছাড়াল      ● প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে কূটনীতিতে নতুন মোড়      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২      ● সাজেকে অবরোধকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য আহত      ● সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে : আইএসপিআর      
দেশজুড়ে
ধুনট ছাত্রকল্যাণ সংস্থার কমিটি ঘোষণা, নেতৃত্বে আকিজ-ইয়ামিম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১১:৪০ এএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

বগুড়ার ধুনট উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ধুনট ছাত্রকল্যাণ সংস্থার ৪৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকিজ মাহমুদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়ামিম হাসান।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংগঠনটির মূল প্রতিষ্ঠান ‘আমরা ধুনটবাসী কল্যাণ সংস্থা’র সভাপতি আঁখিনূর জামান বকুল ও সাধারণ সম্পাদক মোনাজ্জেমুল ইসলাম সুমন।

নতুন কমিটিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, সাধারণ কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ধুনট উপজেলার শিক্ষার্থীরা স্থান পেয়েছেন। শিক্ষার্থীদের কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি উপজেলার বিভিন্ন অঞ্চলে সাংগঠনিক কার্যক্রম বিস্তারের লক্ষ্যে কমিটিতে বিভিন্ন পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে।

কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহসভাপতি ইমতিয়াজ বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক টিএম জান্নাতুল নাঈম, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাদিম ও আবু রায়হান, অর্থ সম্পাদক মেহেদী হাসান এবং দপ্তর সম্পাদক আমির হামজা।

এ ছাড়া তথ্যপ্রযুক্তি ও যোগাযোগবিষয়ক সম্পাদক হয়েছেন তাজবীদ আল জাওয়াদ ও নূর ইসলাম আশিক। প্রেস, মিডিয়া ও প্রচারবিষয়ক সম্পাদক হয়েছেন হাবিব হাসান মেহন ও তাওহীদ বিন তামিম। পরিবেশ ও সমাজসেবা সম্পাদক হয়েছেন ফজলে রাব্বী।

অনুষ্ঠান ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাফসির রহমান ও তালুকদার আসলাম। পরিকল্পনা ও দক্ষতা উন্নয়ন সম্পাদক হয়েছেন জিসানুর রহমান তালুকদার ও মেহেদী হাসান। শিক্ষা ও বৃত্তি কার্যক্রম সম্পাদক হয়েছেন নাবিলা তাবাসসুম ও আব্দুর রহমান।

চিকিৎসা ও রক্তদান কর্মসূচি সম্পাদক হয়েছেন সবুজ হোসাইন ও মোত্তালিব রকি। বিতর্ক আয়োজন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুরাইয়া ইয়াসমীন ও আল সাদিত খান।

পৌরসভা ও ইউনিয়নভিত্তিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্যও কমিটিতে দায়িত্ব বণ্টন করা হয়েছে। পৌরসভা সাংগঠনিক সম্পাদক হয়েছেন মালিহা ও নুজাত তাবাসসুম দিশা।

নিমগাছী ইউনিয়নে দায়িত্ব পেয়েছেন ফজলে রাব্বী ও মাহিদুল ইসলাম; কালারপাড়া ইউনিয়নে ওমর ফারুক নিয়াত ও মুন্না বাবু; চিকাশী ইউনিয়নে নাজমুল হক নাহিম ও তাসফিয়া খাতুন; গোসাইবাড়ী ইউনিয়নে আহসান হাবীব ইমরান ও নিলয় সাগর।

এ ছাড়া ভান্ডারবাড়ী ইউনিয়নে শাকিল আহমেদ ও নাঈম ইসলাম; ধুনট সদর ইউনিয়নে শরিফুল ইসলাম ও নাজনীন নাঈম; এলাঙ্গী ইউনিয়নে শ্রী সৌরভ চন্দ্র ও শাকিল আহমেদ; চৌকিবাড়ী ইউনিয়নে প্রতীক খান ও তাসকিয়াতুন সুন্দরী; মথুরাপুর ইউনিয়নে শাহাদাত হোসেন ও সাব্বির হাসান এবং গোপালনগর ইউনিয়নে জাকারিয়া ইসলাম ও আতিউর রহমান সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

নবমনোনীত সভাপতি আকিজ মাহমুদ বলেন, প্রথমবারের মতো ধুনটের প্রতিটি অঞ্চলকে সমান গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার লক্ষ্যে কমিটি গঠন করা হয়েছে। ধুনটের সব শিক্ষার্থীর প্রতি তাদের দায়বদ্ধতা রয়েছে। সেই জায়গা থেকে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি উপজেলার সার্বিক উন্নয়নেও ভূমিকা রাখতে চান তাঁরা।

নতুন কমিটির মাধ্যমে ধুনটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি শিক্ষা, দক্ষতা উন্নয়ন, রক্তদান ও সামাজিক সেবামূলক কার্যক্রমে সংগঠনটি আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা তাঁদের।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  ধুনট ছাত্রকল্যাণ সংস্থা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close