বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
জাতীয়
সৌদিতে নিহত বাংলাদেশির মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১১:৪৬ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি মো. শাহেদ আহম্মেদের মরদেহ গ্রহণ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টা ৩৫ মিনিটে তার মরদেহ বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে শাহেদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ার কথা জানানো হয়।

গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৩ জনের মধ্যে ছিলেন বাংলাদেশি শাহেদ আহম্মেদ। ওই হামলায় নিহত অন্য বাংলাদেশি হলেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের ওমরাহ ভিসাধারী মো. নাসরুল্লাহ বদরপুরি। হামলায় আহত হন আরও ২৭ বাংলাদেশি।

শাহেদের মরদেহ হস্তান্তরের সময় তার পরিবারকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেওয়া হয়। এর মধ্যে দাফন ও যাতায়াত খরচ বাবদ ৩৫ হাজার টাকা এবং যুদ্ধে প্রাণ হারানোর কারণে বিশেষ অনুদান হিসেবে ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

এ ছাড়া শাহেদের নিয়োগকারী প্রতিষ্ঠান ‘সা’দ আল ঈসা কন্ট্রাক্টিং কোম্পানি’ থেকে তার বকেয়া বেতন-ভাতা ও সার্ভিস বেনিফিট বাবদ প্রায় ৯ লাখ টাকা রিয়াদে বাংলাদেশ দূতাবাসের অ্যাকাউন্টে জমা হয়েছে। এই অর্থ শিগগিরই ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহত শাহেদের বিএমইটি কার্ড বা বৈধতার পরিচয়পত্র থাকলে তার পরিবার পরবর্তী সময়ে আরও ৩ লাখ টাকা সহায়তা পেতে পারে। পাশাপাশি, বীমা সুবিধার আওতায় থাকলে পরিবারটি আরও ১০ লাখ টাকা আর্থিক সুবিধা পাওয়ার সুযোগ পাবে।

জমা হওয়া অর্থ ও প্রাপ্য অন্যান্য আর্থিক সুবিধা যথাযথ প্রক্রিয়ায় শাহেদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  সৌদি   বাংলাদেশি   শামা ওবায়েদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close