শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৪৩০ রানের পাহাড় গিলে ইংল্যান্ডকে কাঁদাল লঙ্কানরা      ● দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত       ● পিএইচপির ত্রুটির পর হ্যাকিংয়ের চেষ্টা কয়েক লাখ ছাড়াল      ● প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে কূটনীতিতে নতুন মোড়      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২      ● সাজেকে অবরোধকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য আহত      ● সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে : আইএসপিআর      
জাতীয়
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে জানত না ঢাকা : শ্যামা ওবায়েদ
মাহফুজুর আলম খোকন, উত্তরা (ঢাকা)
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১২:০৪ পিএম আপডেট: ২৩.১০.২০২৬ ১২:০৬ পিএম
ছবি : প্রতিবেদক

ছবি : প্রতিবেদক

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে আগে থেকে অবগত ছিল না বাংলাদেশ সরকার। এমনকি সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশনকেও এ বিষয়ে জানানো হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ ইসলাম।

শুক্রবার (২৩ অক্টোবর) সৌদি আরবে বিমানবন্দরে বোমা হামলায় নিহত বাংলাদেশি নাগরিক শাহেদ আহমেদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, গত ১৪ অক্টোবর সৌদি আরবের মক্কা অঞ্চলে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এ বিষয়ে বাংলাদেশ সরকার আগে থেকে কোনো তথ্য পায়নি।

তিনি বলেন, ওই দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছিল ২০২৩ সালে। সে সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। পরে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করেছে। তবে গ্রেপ্তার ও বিচারিক কার্যক্রম সম্পর্কে বর্তমান বিএনপি সরকার অবগত ছিল না।

প্রবাসী বাংলাদেশিদের সুরক্ষা ও কল্যাণে পররাষ্ট্র মন্ত্রণালয় সক্রিয় রয়েছে উল্লেখ করে শ্যামা ওবায়েদ বলেন, জুলাই অভ্যুত্থানের সময় সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বিক্ষোভে অংশ নেওয়ায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশিদের মুক্তির বিষয়ে বর্তমান সরকার দেশটির সঙ্গে আলোচনা করেছে। এর মাধ্যমে তাদের মুক্তির ব্যবস্থা করা হয়েছে।

ভবিষ্যতেও প্রবাসী বাংলাদেশিদের যেকোনো প্রয়োজনে সহায়তা দিতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করবে বলেও জানান তিনি।

এদিকে, সৌদি আরবে বোমা হামলায় নিহত শাহেদ আহমেদের মরদেহ শুক্রবার সকাল সাড়ে ৮টায় দেশে পৌঁছায়। পরে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক সহায়তাও দেওয়া হয়।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close