বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
জাতীয়
বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগে সম্মত জাপান
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১:১৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে ১ ট্রিলিয়ন ইয়েন বা ৬৩৬ কোটি মার্কিন ডলার বিনিয়োগে সহায়তা করতে সম্মত হয়েছে জাপান। এ বিনিয়োগের সম্ভাব্য ক্ষেত্র হিসেবে অটোমোবাইল, উৎপাদনশিল্প ও জ্বালানি অবকাঠামোকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাপানের সংবাদমাধ্যম নিক্কেই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসের শেষ দিকে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকের পর প্রকাশিতব্য যৌথ বিবৃতিতে পাঁচ বছর মেয়াদি বিনিয়োগ পরিকল্পনার বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে।

নিক্কেই জানিয়েছে, প্রস্তাবিত বিনিয়োগের বড় অংশ অটোমোবাইল ও অন্যান্য উৎপাদনশিল্পের পাশাপাশি জ্বালানি অবকাঠামো নির্মাণে আসতে পারে। এর মাধ্যমে বাংলাদেশের শিল্প খাতের সম্প্রসারণ এবং জ্বালানি সরবরাহব্যবস্থার উন্নয়নের সুযোগ তৈরি হতে পারে।

এ পরিকল্পনার অংশ হিসেবে জাপানি ট্রেডিং কোম্পানি সুমিতোমো করপোরেশনসহ বিভিন্ন অংশীদারের উদ্যোগে গড়ে তোলা ‘বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে’ নতুন কোম্পানির বিনিয়োগ ও কার্যক্রম শুরুর বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ানো, উৎপাদন খাতে বৈচিত্র্য আনা এবং নতুন শিল্প স্থাপনের সম্ভাবনা তৈরি হতে পারে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও রপ্তানিমুখী শিল্পের বিকাশেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী জাপান। দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ ও শিল্পায়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা রয়েছে। প্রস্তাবিত নতুন বিনিয়োগ উদ্যোগ সেই অর্থনৈতিক সম্পর্ককে আরও সম্প্রসারিত করতে পারে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  বিনিয়োগে সম্মত জাপান   বাংলাদেশ   
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close