শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৪৩০ রানের পাহাড় গিলে ইংল্যান্ডকে কাঁদাল লঙ্কানরা      ● দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত       ● পিএইচপির ত্রুটির পর হ্যাকিংয়ের চেষ্টা কয়েক লাখ ছাড়াল      ● প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে কূটনীতিতে নতুন মোড়      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২      ● সাজেকে অবরোধকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য আহত      ● সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে : আইএসপিআর      
দেশজুড়ে
পাথরঘাটায় বিশেষ অভিযান, আটক ২১
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়ে ২১ জনকে আটক করেছে পুলিশ। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় ৯টি মোটরসাইকেল জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত পাথরঘাটা পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। নীলিমা পয়েন্টসহ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন বয়সী ব্যক্তিদের আটক করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে ১৮ বছরের কম বয়সী সাতজন, ২৫ বছর বয়সসীমার মধ্যে ১২ জন এবং ২৫ বছরের বেশি বয়সী দুজন রয়েছেন।

এর আগে গত ১৬ অক্টোবর পাথরঘাটা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উন্নয়ন ও আইনশৃঙ্খলা বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় মাদক কারবারি, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম মণি। পাথরঘাটাকে এসব অপরাধমুক্ত করার লক্ষ্যে তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন।

পাথরঘাটা থানার ওসি মো. আব্দুল আলীম বলেন, চিফ হুইপ পাথরঘাটাকে চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংমুক্ত করার নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি পুলিশ সুপারের পক্ষ থেকেও এসব অপরাধ নিয়ন্ত্রণে আগামী দুই মাসের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার ঘোষণা রয়েছে।

তিনি আরও বলেন, নির্দেশনার ধারাবাহিকতায় বিশেষ অভিযান চালিয়ে ২১ জনকে থানায় নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  পুলিশের অভিযান   আটক   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close