বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
দেশজুড়ে
মুন্সীগঞ্জে ৪২ চোরাই বাইসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২
টঙ্গিবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে চোরাই বাইসাইকেল কেনাবেচার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ভাড়া নেওয়া একটি গোডাউন থেকে ৪২টি বাইসাইকেল ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। উদ্ধার করা বাইসাইকেলগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মুন্সীগঞ্জের সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনোয়ার হোসেন।

পুলিশ জানায়, একটি চক্র দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জ ও আশপাশের বিভিন্ন জেলা থেকে চোরাই বাইসাইকেল সংগ্রহ করে কেনাবেচা করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে টঙ্গিবাড়ী থানার বালিগাঁও ইউনিয়নের বালিগাঁও বাজার এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় শাহজাহান মুন্সী ও মো. শামীম শেখের ভাড়া নেওয়া গোডাউনে তল্লাশি করে ৩৩টি মাঝারি আকারের এবং ৯টি ছোট আকারের বাইসাইকেল উদ্ধার করা হয়। পাশাপাশি দুটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শাহজাহান ওরফে শাহজাহান মুন্সী (৬৫) এবং মো. শামীম শেখ (২৮)। তারা দুজনই টঙ্গিবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নের বিলের পাড় সানবাড়ী এলাকার বাসিন্দা।

পুলিশ আরও জানায়, চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করা এবং চোরাই মালামালের কেনাবেচা বন্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  চোরাই বাইসাইকেল উদ্ধার   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close