শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৪৩০ রানের পাহাড় গিলে ইংল্যান্ডকে কাঁদাল লঙ্কানরা      ● দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত       ● পিএইচপির ত্রুটির পর হ্যাকিংয়ের চেষ্টা কয়েক লাখ ছাড়াল      ● প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে কূটনীতিতে নতুন মোড়      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২      ● সাজেকে অবরোধকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য আহত      ● সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে : আইএসপিআর      
রাজনীতি
নাহিদ-আখতারের নেতৃত্বে এনসিপির ১৯৫ সদস্যের নতুন কমিটি
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ২:০৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হিসেবে আখতার হোসেনের দায়িত্ব বহাল রয়েছে। পুনর্গঠিত এ কমিটিতে বিভিন্ন পর্যায়ের মোট ১৯৫ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে দলের দপ্তর সেল সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির সদস্যদের নাম ও পদ প্রকাশ করা হয়। এতে কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজনৈতিক পর্ষদ, সম্পাদকীয় বিভাগ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সহ-সম্পাদক ও সাধারণ সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন নাসীরুদ্দীন পাটোয়ারী ও হাসনাত আবদুল্লাহ। অন্যদিকে, সিনিয়র যুগ্ম সদস্যসচিব হয়েছেন মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এনসিপির ১৬ সদস্যের রাজনৈতিক পর্ষদে রয়েছেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটোয়ারী, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আবদুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, আতিক মুজাহিদ, আবদুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুম।

যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন সামান্তা শারমিন, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আবদুল হক, মাহবুব আলম, মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, ইসহাক সরকার, তারেক এ আদেল ও এ কে ফ্লোরাসহ আরও কয়েকজন।

যুগ্ম সদস্যসচিব হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন আলাউদ্দীন মোহাম্মদ, এসএম সাইফ মুস্তাফিজ, মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও মো. আতাউল্লাহ।

পুনর্গঠিত কমিটিতে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন বিষয়ে সম্পাদকীয় পদও রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক, দপ্তর, আইন, প্রচার, শিক্ষা, নারী বিষয়ক কার্যক্রম, কর্মসূচি ও পরিকল্পনা, পরিবেশ ও জলবায়ু, মুক্তিযুদ্ধ, গণমাধ্যম, ধর্ম, সংস্কৃতি, শ্রম, সাহিত্য ও প্রকাশনা, তথ্যপ্রযুক্তি, মানবাধিকার, সমাজকল্যাণ, তথ্য ও গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থ ও পরিকল্পনা, শিল্প ও বাণিজ্য, ক্রীড়া, জুলাই গণঅভ্যুত্থান, ত্রাণ ও দুর্যোগ এবং যুব ও কর্মসংস্থান।

বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের মধ্যে ঢাকা বিভাগের উত্তর অংশে সাইফুল্লাহ হায়দার, চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অংশে এ এস এম সুজাউদ্দীন, রাজশাহী বিভাগে ইমরান ইমন এবং চট্টগ্রাম বিভাগের উত্তর অংশে নাভিদ নওরোজ শাহ দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া কমিটিতে রয়েছেন ১৯ জন সহ-সম্পাদক ও ৫৮ জন সাধারণ সদস্য।

দলীয় নেতাদের ভাষ্য, সাংগঠনিক কার্যক্রমকে আরও কার্যকর করতে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত কাঠামো পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই দলটি সাংগঠনিক পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভব করে। নির্বাচনের পরও সেই প্রক্রিয়া চলমান রয়েছে।

নেতারা জানান, সিদ্ধান্ত গ্রহণে গতি আনা এবং তৃণমূলের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের যোগাযোগ ও সমন্বয় বাড়ানোই এ পুনর্গঠনের মূল উদ্দেশ্য। পাশাপাশি আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় স্থানীয় সরকার নির্বাচন এবং দলের প্রথম জাতীয় কাউন্সিলকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করতে চায় এনসিপি।


কেকে/সাশ


আরও সংবাদ   বিষয়:  এনসিপি কমিটি   
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close