বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
জাতীয়
এনআইসিটিএফের নাম ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ২:২০ পিএম আপডেট: ২৩.১০.২০২৬ ৩:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের (এনআইসিটিএফ) নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. শাহ জে মিয়া ও সাধারণ সম্পাদক মো. রওশান কামাল জেমসের বক্তব্য উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ অক্টোবর প্রকৌশলী রাফায়েল কবিরের নেতৃত্বে ঘোষিত একটি কমিটিকে অবৈধ, অগণতান্ত্রিক, শৃঙ্খলাবহির্ভূত ও গঠনতন্ত্রবিরোধী বলে দাবি করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। তাদের অভিযোগ, এ ধরনের কার্যক্রম তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের পেশাজীবী, প্রযুক্তিবিদ, গবেষক ও উদ্যোক্তাদের মধ্যে অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তি তৈরি করছে।

সংগঠনটির দাবি, অনলাইনে মাত্র ১৪ জনের অংশগ্রহণে অনুষ্ঠিত একটি বিতর্কিত সভার মাধ্যমে শতাধিক ব্যক্তিকে অন্তর্ভুক্ত দেখিয়ে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় কমিটি।

বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ করা হয়, প্রকৌশলী রাফায়েল কবির ও সাধারণ সম্পাদক মামুন আর রশীদ অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগী ছিলেন। নতুন কমিটি গঠনের মাধ্যমে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চলছে বলেও দাবি করা হয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে বিজ্ঞপ্তিতে বিস্তারিত প্রমাণ তুলে ধরা হয়নি।

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, বিতর্কিত কমিটির সঙ্গে সংগঠনটির কোনো সম্পর্ক নেই। তাই সংগঠনের নাম ও পরিচয় ব্যবহার করে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের সুনাম, শৃঙ্খলা ও গঠনতন্ত্র রক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। অভিযোগ যাচাইয়ের পর সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের পেশাজীবীদের ঐক্যবদ্ধ করে জাতীয়তাবাদী আদর্শ, পেশাগত উৎকর্ষ ও প্রযুক্তিনির্ভর উন্নয়নে ভূমিকা রাখার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে সংগঠনটি।


কেকে/সাশ


আরও সংবাদ   বিষয়:  এনআইসিটিএফ   বিভ্রান্তিকর তথ্য প্রচার  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close