শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি      ● জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু      ● এমপির বাড়িতে আগুনে বোমা বা নাশকতার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে মৃত্যুর মিছিলে আরও তিন প্রাণ, আক্রান্ত ছাড়াল দেড় লাখ      ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      
দেশজুড়ে
লোহাগাড়ায় দুই গুণীজনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৪:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা ও মানুষকে ঐক্যবদ্ধ রাখতে প্রয়াত দুই গুণীজনের অবদান স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বক্তারা। তাদের আদর্শ ও নীতি অনুসরণ করে সমাজ গঠনে এগিয়ে যাওয়ার আহ্বানও জানান তারা।

চট্টগ্রামের লোহাগাড়ায় ঐতিহ্যবাহী আমিরাবাদ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের প্রয়াত সদস্য আবুল হাশেম ও বশির আহমদের স্মরণে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে এসব কথা বলা হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার মধ্য আমিরাবাদ বায়তুশ শরফ জামে মসজিদে সমিতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোস্তাক আহমদ।

শোকসভায় প্রয়াত দুই সদস্যের স্মৃতিচারণ করে মোস্তাক আহমদ বলেন, মৃত্যু অবধারিত হলেও সমাজের জন্য রেখে যাওয়া ভালো কাজ ও আদর্শ মানুষের মধ্যে বেঁচে থাকে। সমাজ বিনির্মাণ, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মানুষকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে তাঁদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তাঁদের আদর্শ ধারণ করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে।

মধ্য আমিরাবাদ বায়তুশ শরফ জামে মসজিদের খতিব হাফেজ জুনাইদুল ওয়াহেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক শাফায়েত আহমদ, অর্থ সম্পাদক তাজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আবুল আজম চৌধুরী, আব্দুল গফুর ও এইচ. এম. আসাদ।

এ ছাড়া প্রয়াত আবুল হাশেমের জ্যেষ্ঠ পুত্র ও দৈনিক খোলা কাগজের লোহাগাড়া প্রতিনিধি ফাহাদ চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

শোকসভা শেষে প্রয়াত আবুল হাশেম ও বশির আহমদের আত্মার মাগফিরাত কামনা এবং সমাজ ও দেশবাসীর শান্তি ও কল্যাণ প্রার্থনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন খতিব হাফেজ জুনাইদুল ওয়াহেদ।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  গুণীজনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close