শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি      ● জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু      ● এমপির বাড়িতে আগুনে বোমা বা নাশকতার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে মৃত্যুর মিছিলে আরও তিন প্রাণ, আক্রান্ত ছাড়াল দেড় লাখ      ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      
আন্তর্জাতিক
জন্মদিনে নেতানিয়াহুর গাড়িবহর নিশানা করে বোতল নিক্ষেপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৪:৩৮ পিএম আপডেট: ২৩.১০.২০২৬ ৪:৫০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

একদিকে জন্মদিনের আয়োজন, অন্যদিকে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। ৭৭তম জন্মদিন উদ্‌যাপন করতে বেরিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাকে দেখতে জড়ো হয়েছিলেন হাজারো মানুষ। এর মধ্যেই বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে জেরুজালেমের মাহানে ইয়েহুদা বাজারের কাছে তার গাড়িবহর নিশানা করে কাচের বোতল ছোড়ার ঘটনা ঘটে।

নেতানিয়াহুর ৭৭তম জন্মদিন উদ্‌যাপন উপলক্ষে বৃহস্পতিবার রাতে তার গাড়িবহর জেরুজালেমের মাহানে ইয়েহুদা বাজার এলাকা অতিক্রম করে। তাকে দেখতে ও শুভেচ্ছা জানাতে সেখানে হাজারো ইসরায়েলি জড়ো হন। গাড়িবহরের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সাময়িকভাবে লাইট রেল চলাচল বন্ধ রাখা হয়েছিল।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গাড়িবহর নিশানা করে বোতল ছোড়ার পর নিরাপত্তাকর্মীরা দ্রুত জনতার জন্য তৈরি করা ব্যারিকেড টপকে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা করেন। তবে, এ ঘটনার পরও গাড়িবহরের চলাচল স্বাভাবিক থাকে।বাজার এলাকায় পৌঁছালে নেতানিয়াহু ও তার স্ত্রী সারাকে জন্মদিনের গান গেয়ে স্বাগত জানান উপস্থিত লোকজন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে নেতানিয়াহুর দল লিকুদের পতাকা এবং ইরানের সিংহ ও সূর্যখচিত পতাকা হাতে দেখা যায়। এ সময় নেতানিয়াহুকে ফুলের তোড়া হাতে জনতার দিকে নাড়তে এবং পরে সেটি তাদের দিকে ছুড়ে দিতে দেখা গেছে।

এর আগে, বৃহস্পতিবার তেল আবিবের হাতিকভা বাজার পরিদর্শনে গিয়েও বিরূপ পরিস্থিতির মুখে পড়েন নেতানিয়াহু। সেখানে এক ব্যক্তি হামাসকে লাখ লাখ টাকা দেওয়ার কারণ জানতে চেয়ে প্রশ্ন করেন তাকে।

ঘটনার ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি ভিডিও ধারণের চেষ্টা করলে সেখানে উপস্থিত লিকুদ সমর্থকেরা তার হাত থেকে ফোন ফেলে দেন এবং তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন।

ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, নিহত জিম্মি গাই ইলুজের বাবা মিশেল ইলুজ, নিহত জিম্মি কারমেল গাতের চাচাতো ভাই গিল ডিকম্যান এবং সাবেক জিম্মি মাতান জাঙ্গাউকারের মা আইনাভ জাঙ্গাউকার নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে হাতিকভা বাজারে গিয়েছিলেন। 

সেখানে তাদের ওপর সবজি ছোড়া, বিশ্বাসঘাতক বলার পাশাপাশি গায়ে থুতু দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন জাঙ্গাউকার।

পরে, সেখান থেকে তাদের সরিয়ে দেয় পুলিশ। অন্যদিকে, ছেলের মৃত্যুর জন্য নেতানিয়াহুকে দায়ী করে প্রতিবাদ জানাতে গিয়ে তিনি হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন মিশেল ইলুজ।ডেমোক্র্যাটস দলের আইনপ্রণেতা গিলাদ কারিভও ইলুজের ওপর হামলার নিন্দা জানিয়েছেন। 

একই সঙ্গে, তিনি গাই ইলুজকে পরিত্যাগ করার জন্য ইসরায়েলি নেতৃত্বের সমালোচনা করেন। 

সূত্র : দ্য জেরুজালেম পোস্ট

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জন্মদিন   নেতানিয়াহুর গাড়িবহর   নিশানা করা   বোতল নিক্ষেপ  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close