শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      ● জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      ● দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি      ● জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু      ● এমপির বাড়িতে আগুনে বোমা বা নাশকতার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
স্বাস্থ্য
রাজশাহীতে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ৪৬
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৬:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. রাসেল (২৩) নামে কলেজছাত্রের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টার দিকে হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

রাসেলের বাড়ি নাটোর সদর উপজেলায়।

বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ।

তিনি জানান, বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১১টার দিকে ডেঙ্গুতে আক্রান্ত রাসেলকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পরদিন শুক্রবার সকালেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গেল ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৪৬ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫১ জন।

বর্তমানে রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১৭৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজছাত্রের মৃত্যুর ঘটনায় রোগীদের চিকিৎসা ও সতর্কতার বিষয়টি আবারও সামনে এসেছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রাজশাহীতে ডেঙ্গু   কলেজছাত্রের মৃত্যু   হাসপাতালে ভর্তি  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close