শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি      ● জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু      ● এমপির বাড়িতে আগুনে বোমা বা নাশকতার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে মৃত্যুর মিছিলে আরও তিন প্রাণ, আক্রান্ত ছাড়াল দেড় লাখ      ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      
দেশজুড়ে
নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৭:৪২ পিএম আপডেট: ২৩.১০.২০২৬ ৭:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলায় সাংবাদিকদের গাড়ি আটকে পৌরসভার ইজারার টাকা আদায়ের নামে চাঁদা আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। 

শুক্রবার (২৩ অক্টোবর) নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া সড়কের আলীয়াবাদ মোড়ে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত যুবদল নেতার নাম আসাদুজ্জামান বিপ্লব। তিনি নবীনগর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

জানা গেছে, শুক্রবার দুপুর দুপুর সাড়ে ১২টার দিকে নবীনগরে সংবাদ সংগ্রহের কাজে কয়েকজন টেলিভিশন সাংবাদিক মাইক্রোবাসে করে নবীনগর উপজেলার ধরাভাঙ্গা গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে আলীয়াবাদ মোড়ে মাইক্রোবাসটি থামিয়ে ইজারার টাকা দাবি করেন এক যুবক। 

সাংবাদিকরা জরুরি পরিষেবার আওতায় উল্লেখ করে ইজারার আওতামুক্ত জানান ওই যুবককে। এ সময় ওই যুবক সাংবাদিকদের মাইক্রোবাসটি আটকে রেখে যুবদল নেতা বিপ্লবকে ডেকে আনেন। পরে বিপ্লব এসে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করে ইজারার টাকার নামে চাঁদা আদায়ের চেষ্টা করেন৷একপর্যায়ে তিনি সাংবাদিকদের মারার জন্য উদ্যত হন। এ সময় বিপ্লব নিজেকে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল মান্নানের ভাতিজা পরিচয় দিয়ে সাংবাদিকদের ভীতি প্রদর্শনেরও চেষ্টা করেন।

ইজারাদার জাবেদুল ইসলাম বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের জন্য বিপ্লবকে ভৎসর্না করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং এমপি মহোদয় বলেছেন ইজারা বাতিল করবেন।’

নবীনগর ইউএনও ও নবীনগর পৌরসভার প্রশাসক রাকিবুল ইসলাম বলেন, ‘সাংবাদিকের গাড়ি থেকে ইজারার টাকা নেয়ার সুযোগ নেই৷ ইজারাদারের লোকজন যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি ইজারা বাতিলের উদ্যোগ নেয়া হচ্ছে।’

আব্দুল মান্নান ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমার কোনো ভাতিজা নেই। আমি পৌরসভা কর্তৃপক্ষকে বলছি ইজারা বাতিল করার জন্য।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নবীনগরে সাংবাদিক   গাড়ি আটক   চাঁদা আদায়ের চেষ্টা   যুবদল নেতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close