শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি      ● জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু      ● এমপির বাড়িতে আগুনে বোমা বা নাশকতার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে মৃত্যুর মিছিলে আরও তিন প্রাণ, আক্রান্ত ছাড়াল দেড় লাখ      ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      
দেশজুড়ে
মৌলভীবাজারে জামায়াতের রুকন সম্মেলন শনিবার, শফিকুর রহমানের আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি
মো. এহসানুল হক, মৌলভীবাজার
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৮:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের নিজ জেলা মৌলভীবাজারে আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা জামায়াতে ইসলামী। আগামীকাল শনিবার (২৪ অক্টোবর) একদিনের সাংগঠনিক সফরে মৌলভীবাজারে আসছেন তিনি। জাতীয় সংসদ নির্বাচনের পর জেলা শহরে আমীরে জামায়াতের এটাই প্রথম সফর। শীর্ষ নেতার আগমনকে কেন্দ্র করে জেলার তৃণমূল জনশক্তি ও নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

জানা গেছে, সফরের শুরুতে শনিবার সকাল ৮টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আমীরে জামায়াতকে ফুলেল অভ্যর্থনা জানানো হবে। সফরের সময় তার সাথে থাকবেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগরী আমীর মো. ফখরুল ইসলাম ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান।

এরপর সকাল ৯টায় মৌলভীবাজার সার্কিট হাউজে রাষ্ট্রীয় প্রটোকলের অংশ হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ‘গার্ড অব অনার’ দেওয়া হবে। সকাল ১০টা ৩০ মিনিটে সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন তিনি।

ওয়ার্ড দায়িত্বশীল ও রুকন সম্মেলন : 

সকাল ১১টা ৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন শফিকুর রহমান। এ সম্মেলনে জেলার ৭টি উপজেলা, ৫টি পৌরসভা, ৬৭টি ইউনিয়ন ও ৬০৩টি ওয়ার্ডের প্রতিনিধির পাশাপাশি সকল রুকন ও স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থীরা ডেলিগেট হিসেবে অংশগ্রহণ করবেন।

জোহরের নামাজ মৌলভীবাজার কোর্ট মসজিদে আদায় শেষে সার্কিট হাউজে ১১ দলীয় জোটের মৌলভীবাজার জেলা নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং মধ্যাহ্নভোজে অংশ নেবেন জামায়াত প্রধান।

গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী ২০২৭-২০২৮ সেশনের জেলা আমীর নির্বাচনের লক্ষ্যে দুপুর ২টা থেকে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে রুকন সম্মেলন। প্রায় ৬০০ রুকনের অংশগ্রহণে আয়োজিত এ নির্বাচন পরিচালনা করবেন সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান। ঐতিহাসিক এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন আমীরে জামায়াত।

সব কর্মসূচি শেষে বিকেল ৪টায় সিলেট বিমানবন্দরের উদ্দেশ্যে মৌলভীবাজার ত্যাগ করার কথা রয়েছে তার।

জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা শাখার আমীর মো. শাহেদ আলী ও সেক্রেটারি মো. ইয়ামীর আলী বলেন, ‘আমীরে জামায়াতের এই সফরকে ঘিরে প্রতিটি উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে দলীয় কার্যক্রম জোরদার করা হয়েছে। এই সফরের মাধ্যমে জেলার সাংগঠনিক শক্তি ও তৃণমূল সংগঠন বহুলাংশে শক্তিশালী হবে এবং নেতাকর্মীদের মাঝে নতুন প্রেরণা জাগবে। জেলা জামায়াতের পক্ষ থেকে আমীরে জামায়াতের সফরের সর্বাত্মক সাফল্য কামনা করা হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মৌলভীবাজারে জামায়াতের রুকন সম্মেলন   শফিকুর রহমানের আগমন   ব্যাপক প্রস্তুতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close