বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি      ● জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু      ● এমপির বাড়িতে আগুনে বোমা বা নাশকতার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে মৃত্যুর মিছিলে আরও তিন প্রাণ, আক্রান্ত ছাড়াল দেড় লাখ      ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      
দেশজুড়ে
শ্রীপুরে লায়ন্স ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৯:২১ পিএম আপডেট: ২৩.১০.২০২৬ ১০:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ এবং ক্যানসার সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে লায়ন্স ক্লাব অব মাওনা শ্রীপুর। 

শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার নগর হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অক্টোবর সেবা মাস-২০২৬ উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বেলা ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি লেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু। 

অনুষ্ঠানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-এ৩ বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্নর ডা. আশাদুল্লাহ আহমেদ এবং লায়নসের সাবেক জেলা গভর্নর এমএমএ বাশার পিডিজি প্রমুখ উপস্থিত ছিলেন।

‘সেবায় সুস্থতা, নেতৃত্বে প্রেরণা’—প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়। পাশাপাশি শতাধিক শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়। দিনব্যাপী এ আয়োজনের অংশ হিসেবে ক্যানসার বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগও নেওয়া হয়।

আয়োজকদের মতে, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বাড়ানোই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে লায়ন্স ক্লাব অব মাওনা শ্রীপুর দীর্ঘদিন ধরে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের দ্বিতীয় ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মো. রেফাতুল্লাহ, লায়ন সৈয়দ নাসিম আহমেদ, কেবিনেট সেক্রেটারি লায়ন ইমরান সাকিব, ডিস্ট্রিক্ট জিএলটি কো-অর্ডিনেটর লায়ন মো. নুরুল আলম, ডিস্ট্রিক্ট এলসিআইএফ কো-অর্ডিনেটর লায়ন রিয়াদ মাহমুদ, ডিস্ট্রিক্ট লিও লিডার লায়ন এআর খান এবং লিও ডিস্ট্রিক্ট সদস্য লায়ন সুজা শাহজাহান, লায়ন্স ক্লাবের সদস্য আব্দুর রাজ্জাক। 

অনুষ্ঠানে অতিথি ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ও বণিক বার্তার গাজীপুর জেলা প্রতিনিধি এসএম মাহফুল হাসান হান্নান, গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক মনি, গাজীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক রাসেল আহমেদ, মশিউর রহমান নয়েজ, মোজাম্মেল হক, সুরুজ আহমেদ প্রমুখ।

কর্মসূচির সার্বিক আয়োজন ও স্পনসরশিপে ভূমিকা রাখেন লায়ন্স ক্লাব অব মাওনা শ্রীপুরের চার্টার প্রেসিডেন্ট লায়ন মো. মাজহারুল ইসলাম, চার্টার ট্রেজারার লায়ন মো. রফিকুল ইসলাম ও অভিভাবক লায়ন মো. ওসমান গনি সুমন।

মো. মাজহারুল ইসলাম বলেন, ‘আমাদের ক্লাব দীর্ঘদিন ধরে মানবিক ও সামাজিক সেবামূলক কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শতাধিক শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। পাশাপাশি দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবার আয়োজন করা হয়েছে।’

আয়োজকেরা জানান, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও পরিবেশ সংরক্ষণকে একই কর্মসূচির আওতায় এনে স্থানীয় মানুষের মধ্যে মানবিক সেবার চর্চা আরও বিস্তৃত করাই তাদের লক্ষ্য।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শ্রীপুরে লায়ন্স ক্লাব   ফ্রি মেডিকেল ক্যাম্প   শিক্ষা উপকরণ   গাছের চারা বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close