শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি      ● জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু      ● এমপির বাড়িতে আগুনে বোমা বা নাশকতার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে মৃত্যুর মিছিলে আরও তিন প্রাণ, আক্রান্ত ছাড়াল দেড় লাখ      ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      
দেশজুড়ে
বাল্যবিবাহ ও মাদকমুক্ত দশমিনা গড়ার আহ্বান ইউএনও মাহমুদ হাসানের
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি পটুয়াখালীর দশমিনায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ হাসান মৃধা।

শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের রামবল্লভ এলাকায় দাখিল মাদ্রাসার মাঠে ‘আলোর দিশারী মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং পঞ্চম থেকে দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে মাহমুদ হাসান মৃধা বলেন, ‘মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা তাদের ভবিষ্যতে ভালো করার অনুপ্রেরণা জোগাবে। জীবনে সফল হতে হলে নির্দিষ্ট লক্ষ্য স্থির করে কঠোর পরিশ্রম ও মনোযোগের সঙ্গে পড়াশোনা করতে হবে। ব্যর্থতা বা বাধা এলেও হাল ছেড়ে দেওয়া যাবে না। নিজের পাশাপাশি বাবা-মা, শিক্ষক ও এলাকার মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। শিক্ষার্থীদের এমনভাবে গড়ে উঠতে হবে। যাতে ভবিষ্যতে তারা পরিবার, সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখতে পারে।’

তিনি বলেন, ‘প্রতিটি এলাকায় মেধাবী ও প্রতিভাবান শিক্ষার্থী রয়েছে। তাদের যথাযথ পরিচর্যা ও উৎসাহ দেওয়া গেলে ভবিষ্যতে তারা নিজেদের যোগ্যতায় প্রতিষ্ঠিত হতে পারবে। এ ক্ষেত্রে সামাজিক সংগঠনগুলোর এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। মেধাবীদের সম্মানিত করার মাধ্যমে তাদের মধ্যে আত্মবিশ্বাস ও ভালো কিছু করার স্পৃহা তৈরি হয়।’

সামাজিক সমস্যা প্রসঙ্গে ইউএনও বলেন, ‘মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। এসব অপরাধের বিষয়ে কোনো তথ্য থাকলে প্রশাসনকে জানাতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করে একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।’

আব্দুল ওয়াহাব মৃধার সভাপতিত্বে ও হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. শাহ আলম মৃধা, মো. মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম রনি। 

এছাড়া বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহিবুল্লাহ পঞ্চায়েত, জালাল মেলকার প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পঞ্চম থেকে দশম শ্রেণির ১৯ জন শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত দুইজন শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বাল্যবিবাহ   মাদকমুক্ত দশমিনা গড়া   ইউএনও মাহমুদ হাসান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close