শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু      ● দুর্নীতি-অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থায় আস্থা ফিরবে: রাষ্ট্রপতি      ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      ● জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার আর নেই
পাবনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৪৭ এএম
সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার।

সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার।

প্রবীণ সাংবাদিক, কলাম লেখক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার আর নেই।

শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ৪টার দিকে পাবনা সদর উপজেলার মালিগাছা এলাকায় নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে পাবনার সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। তিনি দৈনিক খোলা কাগজের পাবনার নিজস্ব প্রতিবেদক ও পাবনা প্রেস ক্লাবের সম্মানিত সদস্য ছিলেন। দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে শয্যাশায়ী ছিলেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (২৪ অক্টোবর) বাদ জোহর সদর উপজেলার মালিগাছা-মজিদপুর গোরস্থান প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে মজিদপুর গোরস্থানে দাফন করা হবে।

এদিকে, তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় সাংবাদিকেরা। শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


কেকে/সাশ 







মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close