কর্ণফুলী টানেলের নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের কারণে ছয় দিন রাতে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এ সময় টানেলের একটি টিউবে ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে যানবাহন চলাচল অব্যাহত রাখা হবে।
শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৬ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন দিবাগত রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত কর্ণফুলী টানেলের ‘পতেঙ্গা থেকে আনোয়ারা’ টিউবে ট্রাফিক ডাইভারসন কার্যকর থাকবে।
এ সময় যানবাহনের চাপ অনুযায়ী টানেলের উভয়মুখে যাত্রীদের ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট অপেক্ষা করতে হতে পারে।
টানেলের নিরাপদ ও কার্যকর রুটিন রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
কেকে/সাশ