শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দুর্নীতি-অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থায় আস্থা ফিরবে: রাষ্ট্রপতি      ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      ● জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      ● দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি      ● জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু      ● এমপির বাড়িতে আগুনে বোমা বা নাশকতার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী      
দেশজুড়ে
গাজীপুরে যুবলীগের মিছিল থেকে আটক ৮
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ২:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের মিছিল থেকে আট নেতাকর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় লোকজন।

শনিবার (২৪ অক্টোবর) শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম খোলা কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শুক্রবার জুমার নামাজের পর শ্রীপুর থানা ফটকের কাছাকাছি একটি স্থান থেকে তাদের আটক করা হয়। শনিবার আটক আটজনকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

ওসি শাহীনুর আলম আরও বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ঠেকাতে পুলিশ কাজ করে যাচ্ছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পর থানার প্রধান ফটকের কাছের কিছুটা নির্জন স্থানে ব্যানার-ফেস্টুন নিয়ে জড়ো হন যুবলীগের কয়েকজন নেতাকর্মী। তারা মিছিল শুরু করলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। পরে তাদের ধাওয়া দিলে মিছিলকারীরা ব্যানার-ফেস্টুন ফেলে শ্রীপুর মধ্যবাজারের দিকে চলে যান। সেখান থেকে ধাওয়া দিয়ে আটজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   যুবলীগ   মিছিল   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close