গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের একটি কার্টন কারখানায় লাগা আগুন প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে সংস্থাটির নয়টি ইউনিট।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরের কাশিমপুর থানার শৈলান এলাকায় কারখানাটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
বেলা ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ঢাকা অফিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ। তিনি বিষয়টি খোলা কাগজকে জানান।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কেকে/সাশ