শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দুর্নীতি-অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থায় আস্থা ফিরবে: রাষ্ট্রপতি      ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      ● জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      ● দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি      ● জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু      ● এমপির বাড়িতে আগুনে বোমা বা নাশকতার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী      
দেশজুড়ে
রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, স্টার্টআপের অপেক্ষা
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ২:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বি-২ ধাপের ফিজিক্স টেস্টসহ প্রয়োজনীয় সব পরীক্ষা ও কার্যক্রম সম্পন্ন হয়েছে। পরীক্ষার প্রতিবেদন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন মিললে ইউনিটটিতে পাওয়ার স্টার্টআপ কার্যক্রম শুরু হবে।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি মাসের ২৫ অক্টোবর নাগাদ পাওয়ার স্টার্টআপ শুরুর প্রস্তুতি রয়েছে। তবে এ কার্যক্রমের সূচনা নির্ভর করছে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদনের ওপর।

শুক্রবার (২৩ অক্টোবর) রাশিয়ার দূতাবাসের বিজ্ঞপ্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে এসব তথ্য জানানো হয়।

এর আগে প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় ২০ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সফর করে রাশিয়ার উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। রোসাটমের প্রথম উপমহাপরিচালক ও অ্যাটমস্ট্রয়এক্সপোর্টের (এএসই) প্রেসিডেন্ট আন্দ্রেই পেত্রোভের নেতৃত্বে দলটি রূপপুর প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে।

সফরকালে বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকীর মাহবুব আনামের সঙ্গে বৈঠক করেন প্রতিনিধিদলের সদস্যরা। এ সময় তারা বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ক্রিটিক্যাল পর্যায়সহ প্রকল্পের সার্বিক অগ্রগতি তুলে ধরেন। বৈঠকে নির্মাণকাজের অগ্রগতি এবং ভবিষ্যতে যৌথভাবে বাস্তবায়নযোগ্য বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা হয়।

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান জানান, প্রথম ইউনিটের বি-২ ধাপের সব পরীক্ষা ও প্রয়োজনীয় কার্যক্রম সফলভাবে শেষ হয়েছে। এর মধ্যে ফিজিক্স টেস্টও রয়েছে। বুধবার পরীক্ষার প্রতিবেদন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।

তিনি বলেন, অনুমোদন পাওয়া গেলে প্রথম ইউনিটটি সি-স্টেজে প্রবেশ করবে। এরপর শুরু হবে পাওয়ার স্টার্টআপ কার্যক্রম।

প্রাথমিক পর্যায়ে সীমিত পরিসরে বিদ্যুৎ উৎপাদন করা হবে জানিয়ে তিনি আরও বলেন, পরবর্তী ধাপগুলোর কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে উৎপাদন সক্ষমতা ধীরে ধীরে বাড়ানো হবে।

প্রকল্পটির পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ এখন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন। নির্ধারিত সময়ে পাওয়ার স্টার্টআপ শুরু করা সম্ভব হবে কি না, তা চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  রূপপুর প্রকল্প   ফিজিক্স টেস্ট শেষ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close