শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু      ● দুর্নীতি-অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থায় আস্থা ফিরবে: রাষ্ট্রপতি      ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      ● জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার, পলাতক আরেক ছেলে
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৩:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বরগুনার তালতলীতে ৫০ গ্রাম গাঁজাসহ বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। এসময় পালিয়ে যায় অভিযুক্তের আরেক ছেলে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১১ টার দিকে উপজেলার শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকায় থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকার মৃত চান মিয়া তালুকদারের ছেলে মো. হিমু তালুকদার (৫০) এবং তার ছেলে মো. সোহান তালুকদার (২৬)। এছাড়া পালিয়ে যাওয়া অভিযুক্ত ব্যক্তি হিমু তালুকদারের অপর ছেলে মো. সজল তালুকদার (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকায় হিমু তালুকদারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। তল্লাশির একপর্যায়ে ঘরের খাটের নিচ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই হিমু তালুকদার ও তার ছেলে সোহান তালুকদারকে আটক করা হলেও পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান সজল তালুকদার। 

আটককৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। বিশেষ করে প্রধান অভিযুক্ত হিমু তালুকদারের বিরুদ্ধে ইতিপূর্বেও মাদক ও হত্যা মামলা চলমান রয়েছে বলে জানায় পুলিশ।

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, ‘তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। পাশাপাশি পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  তালতলী   গাঁজা   বাবা   ছেলে   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close