শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দুর্নীতি-অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থায় আস্থা ফিরবে: রাষ্ট্রপতি      ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      ● জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      ● দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি      ● জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু      ● এমপির বাড়িতে আগুনে বোমা বা নাশকতার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী      
দেশজুড়ে
জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৩:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলায় জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম (৬০) নামের বিএনপি নেতার মৃত্যু হয়েছে। 

শনিবার (২৪ অক্টোবর) ভোরে উপজেলার বুড়িচং পৌরসভার হরিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম হরিপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি বুড়িচং পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক (সেক্রেটারি) ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায় করে বাড়িতে ফেরার পর রফিকুল ইসলাম বাড়ির পাশের পুকুরপাড়ে থাকা একটি জামগাছের ডাল কাটতে যান। ডাল কাটার পর সেটি বিদ্যুতের তারে জড়িয়ে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মো. আজগর তাকে মৃত ঘোষণা করেন।

বুড়িচং থানার তদন্তকারী কর্মকর্তা (তদন্ত ওসি) মঞ্জরুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বুড়িচং   জামগাছ   ডাল   বিদ্যুৎস্পৃষ্ট   বিএনপি   নেতা   মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close