শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হামের থাবায় আরও আট শিশুর মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১২০০      ● বাদীর লাশ ফেলার হুমকির পর এবার এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা      ● গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট      ● মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি      ● মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬       ● এবার ৩৬ ঘণ্টা বন্ধ ডিজিটাল ভূমিসেবার সার্ভার      ● স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদের      
জাতীয়
বাদীর লাশ ফেলার হুমকির পর এবার এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৩:৫১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা দক্ষিণ সিটির হাজারীবাগে এজেআর কুরিয়ার সার্ভিস লিমিটেডের ওয়্যারহাউজে হামলা ও লুটপাটের ঘটনায় করা মামলার বাদী ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আফসার উদ্দীনকে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। ২৪ ঘণ্টার মধ্যে মামলা তুলে না নিলে বাদীর লাশ ফেলার হুমকি দিয়েছে তারা। 

আজ শুক্রবার (২৩ অক্টোবর) এমন হুমকির পর শনিবার (২৪ অক্টোবর) ভোরে ফের মোটরসাইকেলে এসে এজেআর কুরিয়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। 

হুমকি ও ফোনকলের ব্যাপারে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, ‘বিষয়টিকে গুরুত্ব দিয়ে মামলার সঙ্গে তদন্ত করা হচ্ছে।’

হুমকি দেয়া নম্বর ট্রেস করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

মামলায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে মোশাররফ হোসেন বলেন, ‘জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।’ 

এর পূর্বে, মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সশস্ত্র অবস্থায় হাজারীবাগে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের প্রধান ওয়্যারহাউজে তাণ্ডব চালানো হয়। ২৩টি মোটরসাইকেলে হেলমেট ও মাস্ক পরে এসে প্রায় ৪৫-৫০ জন সশস্ত্র সন্ত্রাসী এ তাণ্ডব চালায়। ঘটনার প্রমাণ লোপাটের জন্য প্রতিষ্ঠানটির সিসি ক্যামেরা ও ডিভিআরসহ গুরুত্বপূর্ণ মালামালও লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বাদীর লাশ ফেলার হুমকি   এজেআর কুরিয়ার সার্ভিস   গাড়িতে হামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close